চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবনের নিরাপত্তায় পাকিস্তান ছাড়তে চান আসিয়ার স্বামী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৭ পূর্বাহ্ণ ০৪, নভেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
িআসিয়া বিবি-আসিয়ার স্বামী-ব্লাসফেমি-পাকিস্তান

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র অথবা কানাডায় আশ্রয় পাওয়ার আবেদন করেছেন ব্লাসফেমি আইনে পাকিস্তানে মৃত্যুদণ্ডাদেশ থেকে অব্যাহতি পাওয়া আসিয়া বিবির স্বামী আশিক মসিহ।

কারণ হিসেবে জানিয়েছেন, পাকিস্তানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তা ঝুঁকিতে আছেন।

আশিক মসিহ শনিবার এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি যেন তিনি আমাদের সাহায্য করেন এবং যদি সম্ভব হয় আমাদের মুক্তির ব্যবস্থা করেন।’

একই অনুরোধ তিনি কানাডা ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের প্রতিও জানান বলে জানিয়েছে বিবিসি।

শনিবার প্রাণনাশের আশঙ্কার কথা জানিয়ে আসিয়া বিবির আইনজীবী সাইফ মুলুকও দেশত্যাগ করেছেন।

সাজা থেকে অব্যাহতির ঘটনায় পাকিস্তান জুড়ে চলমান বিক্ষোভ সামলাতে কট্টরপন্থি ইসলামিস্ট দল তেহরিক-ই-লাবাইক পার্টির (টিএলপি) সঙ্গে শনিবার একটি সমঝোতায় পৌঁছায় দেশটির সরকার।

Reneta

সমঝোতার অংশ হিসেবে এরই মধ্যে আসিয়া বিবি ওরফে আসিয়া নওরিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে কতদিনের জন্য এই নিষেধাজ্ঞা, তা এখনো জানানো হয়নি।

এছাড়াও সিদ্ধান্ত হয়েছে, বিক্ষোভকারীরা আসিয়াকে খালাস দিয়ে সর্বোচ্চ আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে।পাকিস্তান-আসিয়া বিবি-ব্লাসফেমি-আসিয়ার স্বামী

এই সমঝোতার পর আরও আশঙ্কায় আছে পরিবারটি। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে’কে দেয়া সাক্ষাৎকারে আশিক মসিহ বলেন, তিনি এবং তা পরিবার খুবই আতঙ্কে আছেন।

‘এই সমঝোতার কথা শুনে আমার মেরুদণ্ড দিয়ে ভয়ের কাঁপুনি বয়ে গেছে। বিচার বিভাগের ওপর এভাবে চাপ প্রয়োগ করা সিদ্ধান্ত নেয়াটা ঠিক না,’ বলেন আশিক।

‘বর্তমান পরিস্থিতি আমাদের জন্য খুবই বিপজ্জনক। আমাদের কোনো নিরাপত্তা নেই। আমরা এখান থেকে ওখানে শুধু পালিয়ে বেড়াচ্ছি, বারবার অবস্থান বদলাচ্ছি আমরা।’

আশিক বলেন, ‘আমার স্ত্রী, আসিয়া বিবি ইতোমধ্যেই অনেক বেশি ভুগেছে। সে প্রায় ১০ বছর  জেলে কাটিয়েছে। আমার মেয়েরা তাদের মাকে মুক্ত দেখার জন্য অস্থির হয়ে ছিল। কিন্তু এখন এই রিভিউ পিটিশন তার মুক্তির প্রক্রিয়া আরও পিছিয়ে দিলো।’

ব্রিটিশ পার্লামেন্টে পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান এমপি টম টুগেন্ডহাট জানিয়েছেন, তিনি স্বরাষ্ট্র দপ্তরকে এ বিষয়ে ‘জরুরি ভিত্তিতে পরিস্থিতি মূল্যায়ন’ করতে বলেছেন।

Violence against minorities is unacceptable. The treatment of Asia Bibi is vile. @ImranKhanPTI has a decision to make: will he stand for the rule of law or mob rule? Time for leadership, Imran. #AsiaBibiCase #Pakistan

— Tom Tugendhat (@TomTugendhat) November 3, 2018

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী অবশ্য বিবিসি’কে বলেছেন, আসিয়া বিবিকে সুরক্ষা দিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

‘হ্যাঁ, পরিস্থিতি একটা তৈরি হয়েছে এবং আমরা সেটি সামলাচ্ছি। তবে আমি নিশ্চিত করছি যে তার জীবন ঝুঁকিতে নেই,’ বলেন তিনি।

প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার সময় হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে বিতর্কিত মন্তব্য করে জাতিকে বিভক্ত করার অভিযোগে ২০১০ সালে ব্লাসফেমি আইনে খ্রিস্টান ধর্মাবলম্বী আসিয়া বিবি হিসেবে পরিচিত আসিয়া নওরিনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছিল।

অবশ্য আসিয়া বিবি বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করে এসেছেন। তারপরও গত ৮ বছর ধরে প্রায় পুরোটা সময় কারাগারে একাকি বন্দী অবস্থায় কাটাতে হয়েছে তাকে।িআসিয়া বিবি-আসিয়ার স্বামী-ব্লাসফেমি-পাকিস্তান

পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সাকিব নিসার ৩১ অক্টোবর আসিয়াকে ওই সাজা থেকে অব্যাহতি দিয়ে নির্দেশ দেন, অন্য কোনো মামলায় আটক না থাকলে যেন তাকে অবিলম্বে মুক্তি দেয়া হয়।

রায়ের পর থেকেই পাকিস্তানে ব্লাসফেমি আইনের সমর্থক গোষ্ঠী রাজধানী ইসলামাবাদসহ দেশজুড়ে রাজপথে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছে।

এই মামলার বিভিন্ন কার্যক্রমের দিন মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার দাবিতে আদালতের সামনে অসংখ্য মানুষ মিছিল করেছে। তাই রায়কে ঘিরে বুধবারও ইসলামাবাদজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল।

পাকিস্তানের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। দেশটির আইনি ব্যবস্থায় এর বিভিন্ন পদ্ধতি বেশ কঠোরভাবে অনুসরণ করা হয়। তাই ব্লাসফেমি আইনগুলোর প্রতিও অধিকাংশ জনগণের সমর্থন বেশ দৃঢ়। কট্টর রাজনীতিকরা তাদের সমর্থনের ভিত্তি মজবুত করার জন্য ব্লাসফেমির কঠোর শাস্তিকে সমর্থন করে আসছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিয়া বিবিপাকিস্তানব্লাসফেমিব্লাসফেমি আইনলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT