শিল্প সাহিত্য

জীবনের জয়গান নিয়ে আয়মান সাদিকের বই

জীবনের জয়গান নিয়ে আয়মান সাদিকের বই

বইমেলার ঠিক আগে যতটা প্রচারণা করেন সবাই তাদের বইয়ের, ঠিক তার উল্টো হঠাৎ করে ফেসবুকে জানান দিয়ে বাজিমাত করলেন ‘টেন মিনিট স্কুলের’ প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। দেশজুড়ে জনপ্রিয় এই শিক্ষকের বই ‘নেভার স্টপ লার্নিং’।

শিক্ষকের লেখা বইয়ের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে অটোগ্রাফ-ফটোগ্রাফে কোন ক্লান্তি নেই স্কুলের বাচ্চা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পর্যন্ত তরুণদের। অভিভাবকরাও বড্ড খুশী যে, বাচ্চারা গতানুগতিক লেখার বাইরে ভিন্ন বইও পড়ছে।

তরুণদের উৎসাহ দিয়ে আয়মানের ব্যক্তিগত জীবনের বিভিন্ন সময় আর বিভিন্ন পরামর্শ নিয়ে লেখা ‘নেভার স্টপ লার্নিং’ বইটি।

একটি বই থেকে পাওয়া আনন্দ কি সীমাবদ্ধ থাকবে শুধুমাত্র লেখক-পাঠকের মাঝেই? একটি বইও কি পারবে না কিছু সুবিধাবঞ্চিত শিশুর পড়ালেখার পথের প্রতিবন্ধকতা কিছুটা হলেও দূর করতে? তাম্রলিপি প্রকাশনী থেকে প্রকাশিত ‘নেভার স্টপ লার্নিং’ বইয়ের রয়েছে বিশেষ আরেকটা গুণ।

আয়মান সাদিক জানান, বই থেকে পাওয়া লেখক রয়্যালটির সবটুকুই চলে যাচ্ছে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে। চলতে ফিরতে চোখে পড়া রাস্তার ধারে, বাড়ির আশেপাশে কিংবা বটতলায়, ছোট পরিসরে কিন্তু অক্লান্ত পরিশ্রম ও অনেক বড় স্বপ্নের ফসল হিসেবে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য গড়ে উঠছে যেসব স্কুল, হয়তো সামান্য পড়ালেখার সামগ্রীর অভাবে বন্ধ হয়ে যাচ্ছে অনেকগুলোর কার্যক্রম। আলোর কাণ্ডারি এই স্কুলগুলো যেন থেমে না যায় সেজন্য সুবিধাবঞ্চিত শিশুদেরকে পড়ালেখার প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্য করা হবে এই টাকা থেকেই।

আয়মান সাদিক

সুখবর হচ্ছে, আয়মান সাদিকের এই উদ্যোগের কথা জানতে পেরে এগিয়ে এসেছে ম্যাটাডোর। তারা বইটির রয়্যালটি থেকে প্রাপ্ত অর্থের সমপরিমাণ নয়, বরং দ্বিগুণ পরিমাণ অর্থের সামগ্রী সুবিধাবঞ্চিত শিশুদের দিয়ে অংশ হতে যাচ্ছে এই মহৎ উদ্যোগের।

আয়মান সাদিক পাঠকদের উদ্দেশে বলেন, আপনিও যদি এই সুন্দর উদ্যোগের অংশীদার হতে চান তবে দ্রুতই চলে আসুন অমর একুশে বইমেলার ১২ নম্বর প্যাভিলিয়ন- তাম্রলিপিতে আর কিনে ফেলুন এই চমৎকার বইটি। এছাড়া অনলাইনে এখান থেকেওhttps://goo.gl/aJ9xk6 বইটি সংগ্রহ করা যাবে। আপনার এই ছোট সাহায্যটুকুই হয়তো কিছু সুবিধাবঞ্চিত শিশুর কাছে যেয়ে চুপিসারে বলে উঠবে ‘নেভার স্টপ লার্নিং’।

বিষয়:আয়মান সাদিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…