জীবনানন্দ গবেষণায় পথিকৃৎ ভূমেন্দ্র গুহ স্মরণে প্রবর্তিত ‘জীবনানন্দ-ভুমেন্দ্র গুহ পুরষ্কার-২০১৭’ পেলেন সৈয়দ মোহাম্মদ শাহেদ।
গবেষণা গ্রন্থ নতুন চর্যাপদ- এর জন্য মনোনীত হয়েছেন তিনি। বুধবার সন্ধ্যায় লালমাটিয়ার বেঙ্গল বই প্রাঙ্গণে পুরস্কার প্রদান করা হয়। সাহিত্য ক্ষেত্রে গবেষণার স্বীকৃতি দিতে বেঙ্গল পাবলিকেশন্স ২০১৮ সাল থেকে এ পুরস্কার প্রবর্তন করে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র-গবেষক মার্টিন কেম্পশেন। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেব মঞ্চে ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের এবং কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত।
অনুষ্ঠানে রবীন্দ্রনাথ বিষয়ে একক বক্তৃতা প্রদান করেন জার্মান বংশোদ্ভূত রবীন্দ্র গবেষক মার্টিন কেম্পশেন। তিনি প্রায় ৪০ বছর ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম নিয়ে গবেষণা করছেন । অনুবাদ করেছেন গুরুত্বপূর্ণ রবীন্দ্র-সাহিত্য।







