অর্থনৈতিকভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর জোট জি-৭ এর ৪৪ তম সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চার দিনের রাষ্ট্রীয় এই সফর শেষে রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান প্রধানমন্ত্রী। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে এই সফরে যান তিনি।
জি-৭ আউটরিচের মূল সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি শেখ হাসিনা কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এ সময় রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতার পাশাপাশি বঙ্গবন্ধুর হত্যা মামলায় পলাতক খুনি নূর চৌধুরীকে ফেরত দিতে ট্রুডোকে অনুরোধ করেন প্রধানমন্ত্রী।
পরে টরন্টোতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি মত বিনিময় করেন।
এছাড়াও মিয়ানমার বিষয়ক কানাডার বিশেষ দূত বব রি’র সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।







