চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জি-৭ সম্মেলনে পরিবেশ ও জঙ্গিবাদ বিষয়ে ঐকমত্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ০৮, জুন ২০১৫
আন্তর্জাতিক
A A

শিল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক জোট, জি-৭ সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা হ্রাস ও জঙ্গিবাদ দমনে সামরিক শক্তি প্রয়োগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন নেতারা। সম্মেলনে অংশ নেয়া সাতটি দেশের নেতারা এই দুটি ইস্যুতে একসঙ্গে কাজ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন।

জার্মানিতে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে জি-৭ নেতারা বলেছেন, ২০৫০ সালের মধ্যে সারাবিশ্বে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণের পরিমাণ ৪০ থেকে ৭০ শতাংশে হ্রাস করার বিষয়ে সমর্থন দেবেন তারা। বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির মাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার বিষয়েও সিদ্ধান্ত নেন এর নেতারা।

গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমাতে বেশ কিছু কঠিন লক্ষ্য পূরণে, একজোট হয়ে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন, ‘ক্লাইমেট চ্যান্সেলর’ হিসেবে খ্যাতি পাওয়া জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। জলবায়ু পরিবর্তনের শিকার দরিদ্র দেশগুলোকে আর্থিক সহায়তারও প্রস্তাব করেছেন তিনি। এছাড়া গ্রিসের ঋণ সংকট নিয়েও আলোচনা করেন জার্মান চ্যান্সেলর।

জলবায়ু ইস্যু নিয়ে কাজ করার পাশাপাশি জঙ্গি উত্থানের ফলে হুমকিতে পড়া বিশ্ব নিরাপত্তা রক্ষায় একসঙ্গে কাজ করতে ঐক্যমত পোষণ করেছেন নেতারা। ইউক্রেইনে লড়াই বন্ধে চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাশিয়ার ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষে একমত হয়েছেন জি-সেভেন নেতারা।

পরে জি-সেভেন এর আলোচনায় যোগ দেন ইরাক, নাইজেরিয়া ও তিউনিসিয়ার রাষ্ট্রপ্রধানরা। আলোচনায় দেশগুলোতে আইএস ও বোকো হারাম জঙ্গিদের কর্মকাণ্ডের কারণে সৃষ্ট হুমকির বিষয়টি তুলে ধরা হয়। সম্মেলনে জার্মানি ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ফ্রান্স, কানাডা ও ইতালির রাষ্ট্রপ্রধানরা অংশ নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিবাদজি-৭ সম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীর ড্রেনে কী নেই? লেপ-তোশক-বালিশও উদ্ধার

জুলাই ১৪, ২০২৬

ইংল্যান্ড দলে ‘পূর্ণ ঐক্য’ রয়েছে, বলছেন কেন

জুলাই ১৪, ২০২৬

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT