চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জি-৭ সম্মেলনে ইউক্রেন ইস্যুর প্রাধান্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫০ পূর্বাহ্ণ ০৭, জুন ২০১৫
আন্তর্জাতিক
A A

জার্মানীর বাভারিয়ান আল্পসে জি-৭ শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। শিল্পোন্নত সাতটি দেশের রাষ্ট্রপ্রধানদের বার্ষিক এ সম্মেলনের এবারের বৈঠকে পূর্ব ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর অবরোধ আরোপের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে গত বছর রাশিয়ার সদস্যপদ স্থগিত করা হয়। তাই এ বছর এটি জি-৮ না হয়ে জি-৭ সম্মেলন হতে যাচ্ছে। এ নিয়ে তিনবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সম্মেলনের বাইরে রাখা হলো। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল বলেছেন, ইউক্রেনে যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত রাশিয়ার উপর অবরোধ বলবৎ থাকবে।

রোববার সম্মেলনের উদ্বোধন করেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ, ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি, কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

সম্মেলনে আরো যোগ দিয়েছেন জাতিসংঘ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক ও বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মতো বহুপক্ষীয় প্রতিষ্ঠানগুলোর প্রধান এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাহী জ্যঁ-ক্লদ জাঙ্কার।

এবারের সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নভুক্ত যেসব দেশকে মস্কো তার ওপর থেকে অর্থনৈতিক অবরোধ সরিয়ে নেয়ার ব্যাপারে প্রলুব্ধ করছে তাদেরকে সহায়তা দেয়ার ব্যাপারে চুক্তি করতে পারে জার্মার্নি, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ ইউরোপীয় ইউনিয়নের এই অবরোধের কারণে দুর্বল হয়ে পড়ছে রাশিয়ার অর্থনীতি। আর পশ্চিমা জোট চাইছে এ অবরোধ আরো দীর্ঘস্থায়ী করতে।

মস্কো-ইউক্রেন ইস্যু ছাড়াও এবারের সম্মেলনের আলোচ্য সূচিতে প্রাধান্য পাচ্ছে মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) উত্থানের কারণে নিরাপত্তা হুমকি এবং মালি ও কেনিয়ায় চলমান সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট হুমকিগুলো। এ ছাড়া ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি, সমুদ্রসীমা নিয়ে চীনের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর বিরোধ, নারীর অধিকার থেকে শুরু করে ইবোলা ভাইরাস পর্যন্ত নানা সামাজিক ও পরিবেশ সংক্রান্ত বিষয়গুলি।

Reneta

সম্মেলন উপলক্ষে গারমিস্ক-পারতিন কিরচেন শহরে শনিবার বিক্ষোভ দেখিয়েছে সম্মেলনের বিরোধীরা। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তবে গতবার সম্মেলন চলাকালে যে ধরণের সহিংস ঘটনা ঘটেছিল এবার তার মাত্রা সে তুলনায় কম।

সম্মেলনের নিরাপত্তা জোরদার করতে সম্মেলন এলাকার আশেপাশে ১৭ হাজার পুলিশ মোতায়েন করেছে। এছাড়া অস্ট্রিয়া সীমান্ত এলাকায় ২ হাজার পুলিশকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনজি-৭
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT