চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জি-৭: কানাডার বিরুদ্ধে অসততার অভিযোগ আনলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ পূর্বাহ্ণ ১০, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A
জাস্টিন ট্রুডো-ডোনাল্ড ট্রাম্প-জি-৭ সম্মেলন

জি-৭ সম্মেলনের আয়োজক রাষ্ট্র কানাডার বিরুদ্ধে অসততার অভিযোগ এনে সম্মেলন শেষে প্রকাশিত যৌথ বিবৃতি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অন্যান্য দেশগুলোও যুক্তরাষ্ট্রের ওপর ‘বিপুল পরিমাণ শুল্ক’ চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

জি-৭ সম্মেলনের মাত্র কিছুদিন আগে বন্ধুরাষ্ট্রগুলোর ওপর নতুন করে ইস্পাত আর অ্যালুমিনিয়ামে শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কে টানাপোড়েন চললেও সম্মেলন শেষে যৌথ প্রজ্ঞাপনে দেশগুলো ‘নিয়মতান্ত্রিক বাণিজ্য ব্যবস্থা’র পক্ষে বিবৃতি দেয়। তখন অবশ্য যুক্তরাষ্ট্রের নাম সেখানে ছিল।

কিন্তু ওই প্রজ্ঞাপন ইস্যু হওয়ার পর সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ট্রাম্প ঘোষিত শুল্কের জবাবে ১ জুলাই থেকে পাল্টা শুল্ক আরোপ করতে যাচ্ছে তার দেশ।

ট্রুডো সরাসরি বলেন, ইস্পাত ও অ্যালুমিনিয়ামে নতুন করারোপকে যুক্তিযুক্ত করার জন্য ট্রাম্পের জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগের অজুহাত কানাডার জন্য ‘অপমানজনক’।জাস্টিন ট্রুডো-ডোনাল্ড ট্রাম্প-জি-৭ সম্মেলন

‘বিষয়টা খুবই দুঃখজনক। তবে আমি সম্পূর্ণ স্পষ্ট ও দৃঢ়ভাবে জানাতে চাই যে, আমরা ১ জুলাই থেকে পাল্টা ব্যবস্থা নিয়ে এগোবো। কানাডিয়ানরা বিনয়ী এবং যুক্তিবাদী। কিন্তু আমরা কখনোই কারও জোরাজুরি মেনে নেবো না,’ বলেন কানাডার প্রধানমন্ত্রী।

Reneta

ট্রুডোর এ বক্তব্যের পরই ডোনাল্ড ট্রাম্প কানাডাকে ‘অসৎ’ বলে অভিযোগ করেন এবং জি-৭ সম্মেলনের যৌথ বিবৃতি থেকে সরে আসার ঘোষণা দেন।

টুইটারে সদা সক্রিয় ট্রাম্প নতুন টুইটবার্তায় বলেন, জাস্টিন ট্রুডো সংবাদ সম্মেলনে মিথ্যা কথা বলেছেন। কানাডা আমেরিকান কৃষক, কর্মী ও প্রতিষ্ঠানগুলোর ওপর বিরাট অঙ্কের শুল্ক আরোপ করে রেখেছে।

ট্রুডোকে টুইটে ‘খুবই অসৎ ও দুর্বল’ বলেও উল্লেখ করেন তিনি।

PM Justin Trudeau of Canada acted so meek and mild during our @G7 meetings only to give a news conference after I left saying that, “US Tariffs were kind of insulting” and he “will not be pushed around.” Very dishonest & weak. Our Tariffs are in response to his of 270% on dairy!

— Donald J. Trump (@realDonaldTrump) June 9, 2018

মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকেও বলা হয়, ট্রাম্পকে ছাড়া হলেও তারা যৌথ বিবৃতিতেই একমত।

এর আগে অবশ্য জি-৭ সম্মেলনের আলোচনায় শিল্পোন্নত দেশগুলোর মধ্যে কর ও বাণিজ্য বাধা তুলে দেয়ার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। ওই সময় তিনি বলেন, সহযোগী নেতাদের সাথে আলোচনা ফলপ্রসু হয়েছে। সম্মেলনে কোনো ধরনের বিরোধের কথাও অস্বীকার করেছিলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাস্টিন ট্রুডোজি-৭ সম্মেলনডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্পেনের কষ্টার্জিত জয়ের দিনে ফ্রান্সের ড্র

পরবর্তী

অস্ট্রিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকবেন নেইমার

পরবর্তী

অস্ট্রিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকবেন নেইমার

নির্বাচনী ইশতেহার তৈরি করছে আওয়ামী লীগ

সর্বশেষ

চ্যানেল আইয়ের বিশ্বকাপ আয়োজনে অতিথিদের মুগ্ধতা

জুলাই ২০, ২০২৬
ছবি: বিএনপি নেতা মো. রাশেদ খাঁন (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

জুলাই ২০, ২০২৬

অপ্রয়োজনীয় হর্ন বন্ধে ডিএমপির নির্দেশ

জুলাই ২০, ২০২৬
ছবি: বিবিসি

ভারতের সংসদের দিকে লংমার্চ করতে যাচ্ছে সিজেপি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT