চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জি লে জারা’ থেকে সরে যাচ্ছেন প্রিয়াঙ্কা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ন ২৫, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

গেল কয়েক বছর ধরে বলিউড সিনেমা থেকে ক্ষাণিকটা দূরে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। নিক জোনাসকে বিয়ের পর থেকেই বলিউডের তুলনায় হলিউডের কাজেই বেশি মনোযোগী এই অভিনেত্রী।

কথা ছিল, ফারহান আখতার পরিচালিত আসন্ন সিনেমা ‘জি লে জারা’ এর মধ্য দিয়ে আবারো বলিউডে কামব্যাক করবেন এই অভিনেত্রী। ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ধাঁচের রোড ট্রিপ ঘরানার এই ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গী হওয়ার কথা ছিল ক্যাটরিনা ও আলিয়ার। সিনেমাটির গল্প লিখেছেন জোয়া আখতার, রীমা কাগতি এবং ফারহান আখতার।

ঠিক ছিল সবকিছুই তবে আচমকাই বদলে গেল পরিস্থিতি। সদ্য মা হওয়া প্রিয়াঙ্কা এই প্রজেক্টের অংশ নাও থাকতে পারেন, তেমনই গুঞ্জন শোনা যাচ্ছে।

সূত্রের খবর, এই মুহূর্তে নিজের সন্তানকেই সবচেয়ে বেশি সময় দিতে চান অভিনেত্রী। অন্তত এই মুহূর্তে নিজের সন্তানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই নয় প্রিয়াঙ্কার কাছে। সেই কারণেই এই সিদ্ধান্ত। অন্যদিকে ‘জি লে জারা’ প্রযোজকরা নাকি ইতিমধ্যেই প্রিয়াঙ্কার পরিবর্তে অন্য কাউকে খোঁজার কাজ শুরু করেছেন।

কদিন আগেই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে সারোগেসির মাধ্যমে মা হওয়ার খবর জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। পাশাপাশি অভিনেত্রীর বোন মীরা চোপড়া জানিয়েছেন মেয়ের মা হয়েছেন প্রিয়াঙ্কা।

ডেইলি মেইলের সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের ১২ সপ্তাহ আগেই জন্ম নিয়েছে প্রিয়াঙ্কা-নিকের সন্তান। ফলে বেশ কিছুদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে নবজাতককে। শোনা গেছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক হাসপাতালে রয়েছে এই দম্পতির মেয়ে।

Reneta

প্রিয়াঙ্কাকে শেষ দেখা গেছে ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশন’ ছবিতে। এই মুহূর্তে প্রিয়াঙ্কার হাতে রয়েছে হলিউডের একগুচ্ছ প্রজেক্ট। যেগুলো থেকেও সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হলি-বলি এই অভিনেত্রী।

Jui  Banner Campaign
ট্যাগ: জোয়া আখতারনিক জোনাসপ্রিয়াঙ্কা চোপড়াফারহান আখতারবলিউডসন্তানহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোট পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রক্তাক্ত পথ মাড়িয়ে যেভাবে ফিরে পাওয়া ভোটাধিকার

ফেব্রুয়ারি ১১, ২০২৬

সাতক্ষীরায় কালোজিরা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের জেলা আমির আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

জামায়াতের আমীরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT