চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জি কে শামীমের জামিন প্রত্যাহার করল হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২০
- সেমি লিড, আদালত
A A

ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যে গ্রেপ্তার হওয়া আলোচিত ঠিকাদার ও যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামীমকে অস্ত্র মামলায় দেয়া জামিন প্রত্যাহার করলেন হাইকোর্ট।

আলোচিত জি কে শামীমের জামিনের সংবাদ শনিবার গণমাধ্যমে প্রকাশের একদিন পর রোববার সকালে শামীমের জামিন সংক্রান্ত বিষয়টি শুনানির জন্য একটি সম্পূরক কার্যতালিকা প্রকাশ করা হয়।

এরপর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি এস এম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান বলেন: ‘মাই লর্ড এই মামলায় জামিন আবেদনকারীর নাম লেখা ছিল এস এম গোলাম কিবরিয়া। কিন্তু আদালতের ওই দিনের কার্যতালিকায় নাম শুধু এস এম গোলাম।’

Banglabid

এরপর জামিনের পক্ষের আইনজীবী মমতাজ উদ্দিন মেহেদী আদালতকে বলেন: জামিন আদেশের দিন ওই সময় কোর্টে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান ছিলেনই না।

আজ দু’পক্ষের এসব কথা শুনে হাইকোর্ট বলেন: ‘এটার বিষয়ে হয়ত নামে বিভ্রান্তি হয়েছে। আমাদের হয়ত বুঝতে সেদিন ভুল হয়েছে। তাই আমরা জামিনের অর্ডারটি রিকল (প্রত্যাহার) করছি।

এ সময় আদালতে জামিন আবেদনের পক্ষে আরো ছিলেন আইনজীবী শওকত ওসমান।

Reneta

এর আগে গত ফেব্রুয়ারি মাসে অস্ত্র ও মাদক মামলায় হাইকোর্ট থেকে জি কে শামীমের জামিন নেয়ার বিষয়টি গতকাল বিকেলে জানাজানি হয়। উচ্চ আদালত থেকে দুই মামলায় নেয়া জামিনের সত্যতা শনিবার বিকেলে নিশ্চিত করেন জি কে শামীমের আইনজীবী শওকত ওসমান।

এই আইনজীবী চ্যানেল আই অনলাইন-কে বলেন: ‘মাদক মামলায় বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ভিস্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে গত ৪ ফেব্রুয়ারি জামিন পান জি কে শামীম। ৬ ফেব্রুয়ারি অস্ত্র মামলায় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি এস এম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে জামিন পান তিনি। তবে মুক্তি পেতে হলে আরো দুটি মামলায় জি কে শামীমীকে জামিন পেতে হবে।’

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নী জেনারেল এফআর খান শনিবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘আমি এই জামিনের বিষয়ে কিছুই জানেন না।’

এর আগে ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যে গত বছরের ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতনে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় র‌্যাব। তখন ওই ভবন থেকে নগদ প্রায় দুই কোটি টাকা, পৌনে ২০০ কোটি টাকার এফডিআর, আটটি আগ্নেয়াস্ত্র ও মদ পাওয়ার কথা জানানো হয়। সে সময় শামীম ও তার সাতজন দেহরক্ষীও গ্রেপ্তার হন।

পরের দিন তাদের বিরুদ্ধে গুলশান থানায় ৩টি মামলা দায়ের করে র‌্যাব। এর মধ্যে অস্ত্র ও মুদ্রা পাচার মামলায় সবাইকে আসামি করা হলেও অন্য মামলায় শুধু শামীমকে আসামি দেখানো হয়। এঘটনার প্রায় এক মাস পর গত ২১ অক্টোবর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জি কে শামীমের বিরুদ্ধে আরেকটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অস্ত্র মামলাটিতে অভিযোগ গঠন করে জি কে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে বিচার শুরু করেছে ঢাকার বিচারিক আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামিন প্রত্যাহারজি কে শামীমহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনার কারণে হজে যেতে না পারলে টাকা ফেরত: ধর্ম প্রতিমন্ত্রী

পরবর্তী

চট্টগ্রামের নির্বাচনে বিদ্রোহীদের নিয়ে উদ্বেগের কারণ নেই: কাদের

পরবর্তী

চট্টগ্রামের নির্বাচনে বিদ্রোহীদের নিয়ে উদ্বেগের কারণ নেই: কাদের

টি-টুয়েন্টি সিরিজের টিকেট ১০০ টাকায়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সব সরকারি চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা, প্রতিবন্ধী সন্তান ভাতা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের হাফেজ সাদ

আগস্ট ৩১, ২০২৬

আর্জেন্টিনা জার্সিতে মেসির দুই দশকের রাজত্বে যত অমর মহাকাব্য-কীর্তি

আগস্ট ৩১, ২০২৬
আইফোনের জন্য নিজের শিশুকেই বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে

আইফোনের জন্য নিজের শিশুকেই বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে

আগস্ট ৩১, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির সাথে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির বৈঠক

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT