চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিয়াওবোর মৃত্যুর দায় চীনের ওপরই চাপাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০০ পূর্বাহ্ণ ১৪, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A

নোবেলজয়ী চীনা মানবাধিকার কর্মী লিও জিয়াওবোকে লিভার ক্যান্সারের চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে না দেয়ায় আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে চীন।

প্রয়াত এই নোবেলজয়ীর প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি চীনের ভূমিকার সমালোচনায় সরব নোবেল কমিটি থেকে শুরু করে জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স। জিয়াওবোর স্ত্রী লিও জিয়াকে গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি দেয়ারও জোর দাবি উঠেছে। নোবেল কমিটির মতে জিয়াওবোর মৃত্যুর জন্য চীন দায় এড়াতে পারে না। জিয়াওবোর চিকিৎসার জন্য উপযুক্ত ছিলো জার্মানি।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন,‘জিয়াওবোর ক্যান্সার কি অনেক আগেই সনাক্ত করা যেতো না? চীনকে এখন দ্রুত এবং স্পষ্টভাবে এই প্রশ্নের উত্তর দিতে হবে।’

ডব্রটেনের পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসন বলেন,‘জিয়াওবোকে নিজের প্রাণ রক্ষার চিকিৎসা করাতে বিদেশ যাওয়ার সুযোগ দেয়া উচিৎ ছিলো। অথচ চীনের কর্তৃপক্ষ বারবার তার এমন জরুরি প্রয়োজনকে অস্বীকার করেছে।’

এসব অভিযোগের ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে কোনো জবাব দেয়নি চীন। তবে চীনের একটি সংবাদপত্রের দাবি জিয়াওবোর স্বাভাবিক মৃত্যুকে পশ্চিমা শক্তি ‘রাজনৈতিক’ ইস্যু বানাচ্ছে।

লিও জিয়াওবো
১৯৫৫ সালের ২৮ ডিসেম্বর জিলিনের চ্যাংচুনে লিও জিয়াওবোর জন্ম। একজন অ্যাকাডেমিশিয়ান হিসেবে কর্মজীবন শুরু তার। সাহিত্য ও দর্শনে পড়াশোনা করা লিও বেইজিং এর একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

Reneta

বিশ্ববিদ্যালয় অধ্যাপক হিসেবে তার শান্ত-নিস্তরঙ্গ জীবন উত্তাল হয়ে ১৯৮৯ সালের তিয়েনআনমেন স্কোয়ারে আন্দোলন। অনেকেই গণতন্ত্রের এই আন্দোলনে পিছু হটলেও তিনি অটল থাকেন।

তিয়েনআনমেন স্কোয়ারের সেই বিক্ষোভের সময় তিনি যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটিতে ভিজিটিং স্কলার ছিলেন। ফিরে আসেন এপ্রিলে। সেই বিক্ষোভে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন তিনি। শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারীদের বের হয়ে যাওয়ার সুযোগ করে দিতে সেনাবাহিনীর সাথে সফল মধ্যস্থতায় অংশ নিয়েছিলেন তিনি। এতে করে শত শত জীবন বেঁচে যায়।

তিয়েনআনমেন স্কোয়ারে ট্যাংকবহরের সামনে জিয়াওবো

আটকদের মুক্তির জন্য প্রচারণা অভিযানের জন্য কারাদণ্ড দেয়া হয় লিউকে। চীনের উত্তর-পূর্বাংশের শ্রম শিবিরে তাকে ৩ বছরের জন্য আটক রাখা হয়। কিন্তু এর মধ্যেই তিনি ১৯৯৬ সালে কবি লিউ জিয়াকে বিয়ে করেন। পরে অবশ্য তিনি মুক্তি পান এবং গণতন্ত্রের পক্ষে তার অভিযান অব্যাহত রাখেন।

একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহু দলীয় গণতন্ত্রে উত্তরণের জন্য আজীবন লড়ে গেছেন লিউ। ভিন্ন মত অবলম্বন করায় এবং সরকারের বিরুদ্ধে অবস্থানের কারণে তাকে বার বার কারাবরণ করতে হয়েছে। এমনকি তাকে গৃহবন্দীও করা হয়েছে। তার স্ত্রীকেও গৃহবন্দি করা হয়।

নোবেল বিজয়ী চীনের প্রখ্যাত মানবাধিকার কর্মী লিও জিয়াওবো আজ ৬১ বছর বয়সে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন।

জীবনের শেষ কিছু দিন তিনি শুধু কয়েকদিন হাসপাতালে তার স্ত্রীর সাথে দেখা করতে পেরেছেন। বিদেশে তার চিকিৎসার আবেদনও খারিজ করে দেয় চীনা কর্তৃপক্ষ।

অনেকের চোখেই লিও হিরো, কিন্তু নিজের দেশের সরকারের কাছে সে ভিলেন। “চীনে মৌলিক মানবাধিকারের জন্য দীর্ঘ ও অহিংস আন্দোলনের” জন্য এই রাজনৈতিক কর্মী ২০১০ সালে নোবেল পুরস্কার লাভ করেন। চীনের মানুষের অধিকার বাস্তবায়নের জন্য ‘শীর্ষস্থানীয় প্রতীকী’ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু নোবেল পুরস্কার গ্রহণ করতে সুইডেন যেতে পারেননি তিনি। কারারুদ্ধ অবস্থাতেই বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে নোবেল পুরস্কারে ভুষিত হন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনলিও জিয়াওবো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেয়রদের দায়িত্ব: যেন মিউজিক্যাল চেয়ার

পরবর্তী

বাজারে আসছে প্রকৃতি বিশেষায়িত ‘দৈনিক প্রকৃতির সংবাদ’

পরবর্তী

বাজারে আসছে প্রকৃতি বিশেষায়িত 'দৈনিক প্রকৃতির সংবাদ'

শাকিব খান

‘চলচ্চিত্রে নিষিদ্ধ’ শাকিব খানের নতুন ছবি ‘আমি নেতা হব’

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT