মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘দালিলিক প্রমাণ সাপেক্ষে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করা হবে’।
জাতীয় প্রেসক্লাবে শোক দিবসের আলোচনায় তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের মদদদাতাদেরও বিচারের আওতায় আনা হবে। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ নেই। প্রয়োজনে ডিএনএ টেস্ট করে বিএনপি তা প্রমাণ করুক।
জিয়ার কবরসহ জাতীয় সংসদ এলাকায় নকশাবহির্ভূত সব অবৈধ স্থাপনা অপসারণ করতে হবে বলেও মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।







