চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিয়াউর রহমানের মরণোত্তর শাস্তি দাবি করল ছাত্রলীগ

মনোয়ার হোসেন মান্নামনোয়ার হোসেন মান্না
৫:০৪ অপরাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০১৮
শিক্ষা
A A

মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর শাস্তি দাবি করে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন,” বাংলাদেশের মাটিতে জিয়াউর রহমানের মরণোত্তর শাস্তি আমরা দেখতে চাই৷”

রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে যুক্তরাজ্যে বিএনপি জামাত কর্তৃক জাতির পিতার ছবি অবমাননা এবং বাংলাদেশে দূতাবাসে হামলাকারীদেন বিচার ও সাজা প্রাপ্ত তারেক রহমানকে অবিলম্বে ফিরিয়ে এনে কারাগারে প্রেরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন ৷

ছাত্রলীগের সভাপতি বলেন, “এতিম ও সাধারণ মানুষের টাকা আত্মসাৎকারীদের বিচার বাংলাদেশে এভাবে হয়৷ আমরা এক বছর আগে বলেছিলাম যে, যুদ্ধাপরাধীদের বিচার যেমন হয়েছে, তেমনিভাবে এক সময় খালেদার বিচারও বাংলাদেশের মাটিতে হবে৷ খালেদা জিয়ার ফাঁসির দাবিতে ১৬ কোটি মানুষ একদিন মাঠে নামবে৷ এখন আমাদের দাবি খালেদার কুপুত্র তারেক জিয়াকে অবিলম্বে গ্রেফতার করতে হবে৷ কারণ সে বিদেশে বসে আমাদের জাতির পিতার ছবিকে অবমাননা করেছে৷ বঙ্গবন্ধুর ছবি অবমাননা, মুক্তিযুদ্ধের শহীদদের অবমাননা করার সামিল৷ তাই তারেক জিয়াকে এবং তার নেতৃত্বে যারা বঙ্গবন্ধুর ছবিকে অবমাননা করেছে, একই সাথে বাংলাদেশের হাইকমিশনারে যারা হামলা চালিয়েছে তাদের অতি দ্রুত দেশে এনে কারাগারে প্রেরণ করতে হবে৷ কারণ আপনারা জানেন চীনের দুঃখ হলো হোয়াংহো নদী, আমাদের দুঃখ হলো খালেদা জিয়া ও তার পরিবার৷ তবে আমাদের দুঃখ কিছুটা হলেও মোচন করতে পেরেছি৷”

ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “এখন ঘরে বসে থাকার সময় নেই, বাংলাদেশে প্রতিটি জায়গার ইঞ্চিতে ইঞ্চিতে পাহারা দিতে হবে৷”

এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, “বঙ্গবন্ধুর সন্তান হিসেবে আমরা লজ্জিত৷ মূর্খের দলেরা মহান নেতার ছবিকে অবমাননা করেছে৷ তারা জানে না যে বঙ্গবন্ধু কি। সেই নেতার ছবিকে অবমাননা করা হয়েছে৷ আমরা অবমাননাকারীদের সর্বচ্চো শাস্তির দাবি করছি৷”

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্সের সঞ্চালনায় ও সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন বিভিন্ন হল ইউনিটের সভাপতি এবং সাধারণ সম্পাদক৷ সমাবেশের আগে তারা একটি বিক্ষোভ মিছিল করেন৷ মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে লেকচার থিয়েটার ভবন, কলাভবন ঘুরে অপরাজেয় বাংলার পাদদেশে এসে শেষ করেন৷

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদা জিয়াছাত্রলীগজিয়াউর রহমানঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবিতারেক রহমানবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ইচ্ছায় সমাধিস্থ হচ্ছেন বাউল সুনীল কর্মকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘাতের আশঙ্কার মধ্যেই বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

গাইবান্ধার দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আর্থিক অনিয়মে শাস্তি পেল হামজার লেস্টার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT