চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করেছে আইসিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫০ পূর্বাহ্ণ ১৯, জুলাই ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, জিম্বাবুয়ে বোর্ড পরিচালনা বিধি ভঙ্গ করায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বোর্ড পরিচালনা ও প্রশাসনে সরকারের হস্তক্ষেপ না থাকার বিষয়টি নিশ্চিত করতে পারেনি টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়ে। সেজন্য বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সদস্য পদ স্থগিতের সিদ্ধান্ত এসেছে বিশ্বক্রিকেটের অভিভাবক সংস্থাটির থেকে।

‘আমরা ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে দূরে রাখব। জিম্বাবুয়েতে যা ঘটেছে তা আইসিসির গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন।’ আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিতের পর এভাবেই বলেছেন।

জিম্বাবুয়েকে এখন থেকে আর কোনো তহবিল যেমন দেবে না আইসিসি, তেমনি নিয়ন্ত্রক সংস্থাটির কোনো ইভেন্টেও অংশ নিতে পারবে না দেশটির ক্রিকেট দল।

গত মাসে জিম্বাবুয়ে সরকার ক্রিকেট বোর্ড বিলুপ্ত ঘোষণা করে একটি মধ্যবর্তী কমিটি করে দিয়েছে। তখন থেকেই আলোচনায় ছিল বিষয়টি। লন্ডনের সভায় সিদ্ধান্ত নেয়ার আগে অবশ্য জিম্বাবুয়ে সরকার ও বোর্ডের প্রতিনিধিদের বক্তব্য শুনেছে আইসিসি।

সব ঠিক করতে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে তিন মাসের সময় দিয়েছে আইসিসি। এরমধ্যে বোর্ডের দায়িত্বে নির্বাচিতদের আনতে হবে। তাহলে আগামী অক্টোবরের বোর্ড মিটিংয়ে সদস্য পদের বিষয়টি পুনর্বিবেচনার আলোচনা করবে সংস্থাটি।

ট্যাগ: আইসিসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুক্রবার লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী

পরবর্তী

লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভুটান ও বাংলাদেশের মধ্যে পণ্য পরিবহনে প্রথম ভারতীয় নৌপথ ব্যবহার

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT