চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের দুই অঙ্কে বাংলাদেশ

সাজ্জাদ খানসাজ্জাদ খান
১০:৩৭ অপরাহ্ন ২৪, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম সিরিজ জিততে অপেক্ষা করতে হয়েছিল চার বছর। তিনটি দ্বিপাক্ষিক সিরিজ হারের পর চতুর্থ সিরিজে জয় পায় বাংলাদেশ। সেই শুরু, এরপর দলটির বিপক্ষে সিরিজ জয় অভ্যাসে পরিণত করেছে টিম টাইগার্স। ধাপে ধাপে এগিয়ে সিরিজ জয়ের দুই অঙ্কে প্রবেশ করলেন মাশরাফী-মুশফিকরা। দশম সিরিজ জয়টি এল এক ম্যাচ হাতে রেখেই।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শুক্রবার একই মাঠে সিরিজের শেষ ম্যাচ। মিরপুরে প্রথম ম্যাচে বাংলাদেশ পায় ২৮ রানের জয়।

সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে-২৪৬/৭ (৫০ ওভার), বাংলাদেশ-২৫০/৩ (৪৪.১ ওভার)

সাগরিকার ব্যাটিংস্বর্গে লক্ষ্যটা নাগালের মধ্যে রাখেন টাইগার বোলাররা। সফরকারীদের দেয়া ২৪৭ রানের লক্ষ্য টপকাতে তাই বেগ পেতে হয়নি। লিটন দাস ও ইমরুল কায়েসের ১৪৮ রানের ওপেনিং জুটিই ম্যাচের গতিপথ নিয়ে আসে বাংলাদেশের দিকে। পরে সহজ জয়েই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।

দাপুটে জয়ের দিনে আক্ষেপ হয়ে থেকেছে লিটন ও ইমরুলের সেঞ্চুরির সুযোগ হারানো। তিন অঙ্ক ছোঁয়ার সব নিয়ামকই ছিল দুজনের ব্যাটে। সিকান্দার রাজাকে উইকেট উপহারে বিসর্জন দেন সেঞ্চুরি।

Reneta

যেভাবে চাচ্ছিলেন সেভাবেই ব্যাটে বল লাগছিল লিটনের। মাঠের চারদিকে সাজিয়ে চলেন অসাধারণ সব শটের পসরা। ১২টি চার ও একটি ছয় হাঁকানো এ ডানহাতি ব্যাটসম্যান কাভারে ৩০ গজ বৃত্ত বরাবর দাঁড়ানো তিরিপানোর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।

লিটনের মতো ইমরুল ভুল করবেন না ভেবেই সেঞ্চুরি উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন হাজারো দর্শক। ইমরুলও উইকেটে স্থির থেকে খেলতে থাকেন এক-দুই। লিটনের পরই ফজলে রাব্বি এসেই আউট হলে মুশফিককে নিয়ে জয়ের পথে হাঁটেন সতর্ক থেকে। কিন্তু হঠাৎ করে উড়িয়ে মারতে গিয়ে লংঅফে চিগুম্বুরার হাতে ক্যাচ দেন।

ইমরুলের আক্ষেপটাও থাকে বড় হয়ে। আগের ম্যাচেই খেলেছিলেন ১৪৪ রানের দারুণ এক ইনিংস। ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেন আলগা বলে আউট হয়ে। অভিব্যক্তিই বলছিল কত বড় সুযোগ হারিয়েছেন এই এ বাঁহাতি। ১১১ বলে ৯০ রানের ইনিংসে ছিল সাতটি চার।

মুশফিক ৪০ ও মিঠুন ২৪ রানে অপরাজিত থাকেন। জয়সূচক রান আসে মিঠুনের ছক্কায়। দলকে সিরিজ জেতানোর দিন বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তিন ফরম্যাটে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছান মুশফিক।

সন্ধ্যা নামলেই শীতের আমেজ টের পাওয়া যায় চট্টগ্রামে। শিশিরে ভিজে যায় মাঠ। তালুতে বল গ্রিপ করা কঠিন, তাতে সুবিধা মিলবে রাতে যারা ব্যাট করবেন। সেই আশাতেই টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন মাশরাফী।

ব্রেন্ডন টেলরের ৭৫, সিকান্দার রাজার ৪৯ ও শেন উইলিয়ামসের ৪৭ রানে ভর করে বড় সংগ্রহের আভাস দিলেও স্লগ ওভারে টাইগার বোলারদের দারুণ বোলিংয়ে আড়াইশর আগে থেমে যায় সফরকারীদের ইনিংস।

জিম্বাবুয়ে ৪২.২ ওভারে তুলে ফেলে ২০০ রান। হাতে তখনও ৬ উইকেট। শেষটায় মোস্তাফিজ-সাইফউদ্দিনের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ ৪৬ বলে তোলে ৪৬ রান।

১০ ওভারে ৪৫ রান দিয়ে ৩ উইকেট নেন সাইফ। একটি করে উইকেট নেন মাশরাফী, মোস্তাফিজ, মাহমুদউল্লাহ ও মিরাজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৭

এপ্রিল ১৪, ২০২৬

রবীন্দ্র সরোবরে হাজার কণ্ঠে বর্ষবরণ ও জমজমাট বৈশাখী মেলা

এপ্রিল ১৪, ২০২৬

বৈশাখ বরণে প্রস্তুত খুলনা বিশ্ববিদ্যালয়

এপ্রিল ১৪, ২০২৬

গানে গানে রমনার বটমূলে শুরু বর্ষবরণ আয়োজন

এপ্রিল ১৪, ২০২৬

পহেলা বৈশাখ: বাঙালির ঐতিহ্য ও প্রাণের উৎসব

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT