চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্বাবুয়েকে চেপে ধরেছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

২১৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভীষণ চাপে পড়েছে জিম্বাবুয়ে। সাকিব এবং মাশরাফী মিলে দ্রুত ৪ উইকেট তুলে নিয়ে স্বল্পপুঁজির লড়াইয়ে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন। জিম্বাবুয়ের সংগ্রহ অর্ধশতক ছুঁয়েছে মাত্র।

এর আগে তামিম ১০৫ বলে ছয়টি চারে ৭৬ রান করে দুইশ পেরোনো সংগ্রহের ভিত্তি দেন। তিনি আগের দুই ম্যাচে করেছিলেন ৮৪*, ৮৪।

শুরুতে বিজয় এক রানে এলবিডব্লিউ হওয়ার পর সাকিবকে নিয়ে হাল ধরেন দেশসেরা ওপেনার তামিম। ১০৬ রানের জুটি গড়েন দুজনে। ভাল শুরুর পর একসময় ধীরগতিতে রান তুলতে থাকেন তারা। ওই সময়ে টানা ৭২ বলে তাদের কোন বাউন্ডারি মারতে দেননি প্রতিপক্ষ বোলাররা। পরে হাত খোলার আগেই সাজঘরে ফেরেন দুজনে।

Banglabid

আগে ফেরেন সাকিবই। তামিমকে রেখে তিনি ফেরেন ২৮তম ওভারের প্রথম বলে। সিকান্দার রাজার বলে স্টাম্পিং হওয়ার আগে ৮০ বলে ৫১ করে যান। তিনিও চার মারেন ছয়টি।

প্রথম ম্যাচে তিন উইকেট নেয়ার পাশাপাশি ৩৭ করেছিলেন সাকিব। পরের ম্যাচে ৬৭ করার পাশাপাশি আবার তিন উইকেট নেন। দুদিনই ম্যাচসেরা হন। তৃতীয় ম্যাচেও প্রদর্শনী জারি রেখেছেন।

মুশফিক দ্বিতীয় ম্যাচে অর্ধশতক (৬২) পেলেও এদিন অল্প একটু সাহায্য করে ফিরেছেন। প্রিয় স্লগ সুইপে ফাইনলেগে ধরা পড়ার আগে ২৫ বলে ১৮ করে যান। এরপর আর কেউ সেভাবে থিতু হতে পারেননি। শেষদিকে মোস্তাফিজের ব্যাটে আসে অপরাজিত ১৮ রান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-জিম্বাবুয়ে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাবিতে নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা

পরবর্তী

শাহরুখের সঙ্গে পলকের এক ঝলক!

পরবর্তী

শাহরুখের সঙ্গে পলকের এক ঝলক!

রুপা হত্যা মামলা

রুপা ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ সমাপ্ত

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT