পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে উড়ন্ত সূচনা করেছে পাকিস্তান। বুলাওয়েতে জিম্বাবুয়েকে ২০১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারীরা।
প্রথমে ইনজামাম-উল হকের ভাতিজা ইমামুল হকের ক্যারিয়ার সেরা ইনিংস ও পরে স্পিনার শাদাব খানের ঘূর্ণিতে কুপোকাত হয় জিম্বাবুয়ে।
ইমামুলের ১২৮ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ৩০৮ রান তোলে পাকিস্তান। কিন্তু শাদাবের ৩২ রানে ৪ উইকেট নেয়ার সময়ে মাত্র ৩৫ ওভারে ১০৭ রানে অলআউট হয় স্বাগতিকরা।
টি-টুয়েন্টির ফর্মটা ওয়ানডেতেও জারি রেখেছেন ওপেনার ফখর জামান। তিনি করেছেন ৬০ রান। ২৫ বলে ৪৬ রান করে অভিষেক ম্যাচেই বড় কিছুর ইঙ্গিত দিয়ে রাখলেন আসিফ আলী।
দুদলের দ্বিতীয় ম্যাচ হবে আগামী রোববার একই ভেন্যুতে।








