সালমা ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হলো। ভালবাসা দিবসকে সামনে রেখে প্রায় এক বছর পর ক্লোজআপ ওয়ানের এই তারকার নতুন গান প্রকাশ হলো জিপি মিউজিক ও জিসান মাল্টিমিউজিকের ইউটিউবে চ্যানেলে। অ্যালবামটির নাম ‘মন মাঝি’। তিনটি ভিন্ন ধাঁচের গান নিয়ে সাজানো এই অ্যালবামটির টাইটেল গানটি প্রকাশ হয়েছে।
এ প্রসঙ্গে সালমা বলেন, ‘এক বছর পর আমার অ্যালবাম প্রকাশ হতে যাচ্ছে। ১১তম একক অ্যালবাম প্রকাশের আগে টাইটেল গানটি প্রকাশ করেছি। বাকি দুইটি গান ১৫ দিন পর পর সিঙ্গেল ট্র্যাক হিসেবে জিপি মিউজিক ও জিসান মাল্টিমিউজিকের ইউটিউবে চ্যানেলে এক সঙ্গে ছাড়া হবে। আশা করছি, এই অ্যালবামের গানটি ভালবাসা দিবসে ভিন্নমাত্রা যোগ করবে।’
অ্যালবামের গানগুলো লিখেছেন জাহিদ আকবর, মাহমুদ মানজুর ও জিয়াউদ্দিন আলম। সুর-সংগীত করেছেন নাজির মাহমুদ, মুশফিক লিটু, রেজয়ান শেখ ও জিয়াউদ্দিন আলম। উল্লেখ্য, সালমা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন স্টেজ শো নিয়ে।
এই লিংকে গানটি দেখুন
https://www.youtube.com/watch?v=hJZhTIvURD0










