চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জিদান যেখানেই হাত দিচ্ছেন, সোনা ফলছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

‘জিনেদিন জিদান অন্যসব কোচের থেকে আলাদা’ -উল্লাসের রাতে কোচকে এভাবেই প্রশংসায় ভাসিয়েছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে দর্শক বানিয়ে লা লিগা শিরোপা জয়ের পর লস ব্লাঙ্কোস দলপতির মন্তব্য, ক্ষুরধার মস্তিষ্কের জিদান যেখানেই হাত দিচ্ছেন যেন সোনা হয়ে যাচ্ছে সব।

বৃহস্পতিবার রাতে ভিয়ারিয়ালকে ২–১ গোলে হারিয়ে লা লিগা টাইটেল নিশ্চিত করেছে রিয়াল। জোড়া গোল করেছেন মৌসুমজুড়েই দুর্দান্ত ফর্মে থাকা করিম বেনজেমা। একই রাতে ওসাসুনার কাছে ২-১ গোলে হার, আগের কয়েক ম্যাচে পয়েন্ট খুইয়ে রিয়ালের রাস্তাটা আরও সোজা করে দিয়েছে বার্সেলোনা।

রামোস অবশ্য অতসব চিন্তাভাবনায় যাচ্ছেন না। শিরোপা জয়ের পর সব কৃতিত্ব ৪৮ বছর বয়সী কিংবদন্তি জিদানকেই দিচ্ছেন রিয়ালের স্প্যানিশ সেন্ট্রাল ডিফেন্ডার, ‘জিদান যেখানেই হাত দিচ্ছেন, সেখানেই সোনা ফলছে। তিনি হচ্ছেন সেই ব্যক্তি, যিনি সবখানে পার্থক্য গড়ে দেন। তিনি এমন একজন ব্যক্তি, যিনি তার খেলোয়াড়দের উপর বিশ্বাস রাখেন।’

‘আমরা আশা করবো তিনি অনেকদিন আমাদের সঙ্গে থাকবেন। তিনি অন্যসবার থেকে ব্যতিক্রম।’

রামোস যাকে এত প্রশংসায় ভাসাচ্ছেন সেই জিদান কী ভাবছেন? ফরাসি বিশ্বকাপজয়ী কিংবদন্তি নিজে জানিয়েছেন ভীষণ খুশি হওয়ার কথা। রিয়ালে প্রথম আড়াই মৌসুমে তিন চ্যাম্পিয়ন্স লিগসহ ৯ শিরোপা জেতালেও মাত্র একটি লা লিগা টাইটেল জেতাতে পেরেছেন। দ্বিতীয় মেয়াদের প্রথম পূর্ণ মৌসুমে আরেকবার স্প্যানিশ চ্যাম্পিয়ন হওয়াকে তাই ইউরোপ সেরা হওয়ার চেয়েও সেরা মানছেন।

‘ভাষায় বলে বোঝাতে পারবো না আমার কেমন লাগছে। চ্যাম্পিয়ন্স লিগ হল চ্যাম্পিয়ন্স লিগ। তবে লিগ শিরোপা আমাকে বেশি খুশি করেছে, কারণ লা লিগা হল অসাধারণ।’

ট্যাগ: জিদানবেনজেমারামোসরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টসশিরোপা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নব্বই দশকের আলোচিত মমতা কুলকার্নিকে নিয়ে সিনেমা

পরবর্তী

চ্যানেল আইয়ে শাকিব-শাবনূরের ‘কপাল’

পরবর্তী

চ্যানেল আইয়ে শাকিব-শাবনূরের ‘কপাল’

মরদেহ

টাঙ্গাইলে একই পরিবারের চারজনকে খুন

সর্বশেষ

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে নজরুল সমাধিতে সর্বস্তরের শ্রদ্ধা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের কিছু খাতে নতুন বিনিয়োগে চীনের আগ্রহ

আগস্ট ২৭, ২০২৬

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT