চেলসির কঠিন সময়ে চাপ সামলে চলা কোচ থমাস টুখেল গড়ে ফেলেছেন দারুণ এক কীর্তি। চ্যাম্পিয়ন্স লিগে দায়িত্ব সামলানো কোচদের মধ্যে প্রথম ৫০ ম্যাচে এখন সর্বোচ্চ জয়ের রেকর্ডের মালিক তিনি।
চ্যাম্পিয়ন্স লিগে ষোলোর দ্বিতীয় লেগে লিলকে ২-১ গোলে হারিয়ে আসরের শেষ আটে পা দিয়েছে চেলসি। ম্যাচে ডাগ আউটে থেকে ৫০ ম্যাচে ৩২ জয়ের মুখ দেখেছেন টুখেল।
টুখেল ভেঙেছেন রিয়ালের সাবেক কোচ জিনেদিন জিদানের রেকর্ড। প্রথম ৫০ ম্যাচে জিদান ৩১ বার জয়ের দেখা পেয়েছিলেন।
জিদানের পরে রয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। প্রথম ৫০ ম্যাচে তিনি ৩০ বার জয়ের স্বাদ পেয়েছিলেন।








