চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিদানকেই ভবিষ্যতে ফ্রান্সের কোচ চাইছেন দেশম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫০ পূর্বাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

দিদিয়ের দেশমের বিশ্বাস আগে বা পরে যেটাই হোক না কেনো, একদিন ফ্রান্সের কোচ হবেন জিনেদিন জিদান। দলের সঙ্গে এখনো লম্বা সময় চুক্তির মেয়াদ থাকলেও জিজুকেই ভবিষ্যৎ বাছার পরামর্শ দিয়েছেন তার সাবেক সতীর্থ।

টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জেতার পর আচমকাই রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন জিদান। পরে অবশ্য ক্লাবের ডাকে সাড়া দিয়ে দ্বিতীয় দফায় বার্নাব্যুতে ফিরেছেন। স্প্যানিশ জায়ান্টদের কোচ থাকলেও সাবেক অধিনায়ক ও ১৯৯৮ বিশ্বকাপজয়ী জিজুকেই ফরাসি দলে দেশমের সবচেয়ে যোগ্য উত্তরাধিকারী ভাবা হচ্ছে।

২০১২ থেকে ফ্রান্সের কোচ আছেন। ২০১৮ বিশ্বকাপ জেতার পর দেশমের চুক্তির মেয়াদ আরও বেড়েছে। আপাতত ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত থাকছেন দেশম। ৫১ বছরের এ কোচ লা মন্ডে পত্রিকাকে বলেন, ‘পরের কোচ হতে পারেন জিজু (জিদান)। আজ না হয় কাল, তিনিই কোচ হবেন।’

দেশমের আরও সংযোজন, ‘আপনি যখন কোচ হন তখন কোনো বয়সসীমা থাকে না। একমাত্র ফলাফলই আপনাকে শেষ করে দিতে পারে।’

বিশ্বকাপ জেতা ছাড়াও ২০১৬’র ইউরো ফাইনালে গিয়েছিল দেশমের ফ্রান্স। কিন্তু ঘরের মাঠের সেই ফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের কাছে হেরে যায়। তবে ২০২০ সালে আবার ইউরোর মঞ্চে নামতে যাচ্ছে তার দল। এবার অবশ্য গ্রুপপর্বেই ফরাসিদের প্রতিপক্ষ পর্তুগিজরা। ‘এফ’ গ্রুপে পর্তুগালের সঙ্গে থাকছে জার্মানি ও প্লে-অফ থেকে আসা দল।

মাঠে নামার ছয় মাসের বেশি সময় আগেই দেশম বলছেন, ‘মৃত্যুকুপের’ গ্রুপে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে তার দলকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জিদানদিদিয়ের দেশমফ্রান্স ফুটবললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করল গুগল

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ শেষের পথে, মন্তব্য পুতিনের

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন পিটার ম্যাগইয়ার

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন থালাপতি বিজয়

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মায়ের স্বপ্নের বাড়ির ডিজাইন করবেন স্বনামধন্য স্থপতিরা

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT