চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিতের প্রযোজনায় প্রসেনজিৎ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৯ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

ওপার বাংলার দুই সুপারস্টার প্রসেনজিৎ ও জিৎ একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। অনস্ক্রিনে একসঙ্গে থাকবেন কিনা সেটি চূড়ান্ত না হলেও জিৎ এর প্রযোজনায় নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন প্রসেনজিৎ।

জিৎ প্রযোজিত নতুন এ সিনেমাটির নাম ‘আয় খুকু আয়’। পশ্চিমবঙ্গের একাধিক গণমাধ্যমের খবর, নভেম্বরেই শুরু হবে সিনেমাটির শুটিং। পরিচালনা করবেন সৌভিক কুন্ডু। যিনি এর আগে জিতের প্রযোজনায় আবির ও রুক্মিণীকে নিয়ে ‘সুইজারল্যান্ড’ সিনেমাটি নির্মাণ করেছিলেন।

জানা গেছে, বাবা ও মেয়ের গল্পকে কেন্দ্র করে ‘আয় খুকু আয়’ সিনেমাটি নির্মিত হবে। যেখানে প্রজেনজিৎকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। জিৎকে সিনেমাটিতে দেখা যাবে জানতে চাইলে পরিচালক সৌভিক কুন্ডু বলেন, দারুণ একটি ক্যামিও চরিত্র আছে। জিৎদা করলে তো আমি খুবই খুশি হব। তবে তিনি করবেন কিনা সেটি সময় বলে দিবে। এখনও বিষয়টি চূড়ান্ত হয়নি।

জিৎ’র প্রযোজনায় ‘আয় খুকু আয়’ সিনেমাতে কাজ করার ব্যাপারে দারুণ উত্‍সাহী প্রসেনজিত্‍। তিনি বলছেন,  জিতকে বলেছি, আমার ফ্যানেরা তো এই সিনেমা দেখতে আসবেনই। সঙ্গে যদি তোমার ফ্যানেরাও আসেন, তাহলে এই ছবি সুপারহিট হওয়া রুখে কে?

প্রসেনজিতের এমন আন্তরিকতায় দারুণ খুশি জিত্‍ও। পরিচালক সৌভিক কুণ্ডুকে নিয়েও উচ্ছ্বসিত তিনি।

সংবাদমাধ্যমে জিৎ বলেন, সৌভিক বেশ কিছুদিন ধরেই আমাদের সঙ্গে যুক্ত। ওর ক্রিয়েটিভ প্রসেসে আমি খুশি। এবার বুম্বাদা (প্রসেনজিৎ) আমাদের প্রযোজনায় কাজ করবেন। সকলের সঙ্গে আমিও দারুণ উৎসাহিত।

Reneta

‘আয় খুকু আয়’ সিনেমায় প্রসেনজিতের মেয়ের চরিত্রে দেখতে পাওয়া যেতে পারে দিতিপ্রিয়া রায়কে। সঙ্গীত পরিচালক হিসাবে থাকতে পারেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, সিনেমাটোগ্রাফার ইন্দ্রনীল মুখোপাধ্যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতাজিৎপ্রসেনজিৎসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেল দু’টি গরুও

জুন ৫, ২০২৬

নওগাঁয় ১৭ জনকে পুশ-ইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

জুন ৫, ২০২৬

শিরোপা ঘরে আনতে চাই: ক্রিসপিন ছেত্রী

জুন ৫, ২০২৬

মিরপুরে বদ্ধ ঘরে মারা যাওয়া বৃদ্ধার সংবাদে বেগম পত্রিকার প্রয়াত সম্পাদকের ছবি ব্যবহারে ক্ষোভ

জুন ৫, ২০২৬

বাংলাদেশের জন্য আমরা প্রস্তুত: ভারত অধিনায়ক

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT