অর্থনীতি

জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬.৯৪%, প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২৫৯১ ডলার

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্দেশক চিত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য একটি গ্রাফ ও মানচিত্রের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০২০-২১ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৬.৯৪%। এর আগে সাময়িক হিসাবে প্রবৃদ্ধি বলা হয়েছিল ৫.৪৩%। করোনাকালেও এই অসাধারণ অর্জনের জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ চুড়ান্ত হিসাব জানানো হয়। গণভবন থেকে ভার্চুয়ালি একনেক বৈঠকে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। একনেক সংশ্লিষ্ট অন্য মন্ত্রী এবং কর্মকর্তারা ছিলেন পরিকল্পনা মন্ত্রনালয়ে।

বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, ২০২০-২১ অর্থবছর শেষে জিডিপির আকার দাড়িয়েছে ৪১৬ বিলিয়ন ডলার। এর আগে সাময়িক হিসাবে জিডিপির আকার বলা হয়েছিল, ৪১১ বিলিয়ন ডলার। আর মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২৫৯১ ডলার।

একনেক বৈঠকে ১১টি প্রকল্প অনুমোদিত হয়েছে, যার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৭ হাজার ৫০৭ কোটি টাকা।

বিষয়:একনেক জিডিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবৃদ্ধি মাথাপিছু আয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…