চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিগাতলার পরিস্থিতি থমথমে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

রাজধানীর জিগাতলায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একদল যুবকের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার পর পরিস্থিতি এখন থমথমে। উভয়পক্ষ এখনও নিজ নিজ অবস্থানে থাকলেও পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। বিপুল সংখ্যক পুলিশ সেখানে অবস্থান করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনরত শিক্ষার্থীরা ধানমণ্ডি ৩/এ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের দিকে অগ্রসর হলে সেখানে জড়ো হওয়া নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে শিক্ষার্থীরা নিরাপদ দূরত্বে গিয়ে ইট ছোড়া শুরু করে। জবাবে হামলাকারীরাও ইট ছোড়ে। শিক্ষার্থীরা কিছু দূর পিছু হটে বিজিবি গেটের কাছে আসলে কর্তব্যরত প্রায় শতাধিক বিজিবি সদস্য এগিয়ে এসে হামলাকারী যুবকদের নিবৃত্ত করার চেষ্টা করে।

এ ঘটনায় এখন পর্যন্ত উভয় পক্ষের ১০ জনের মত আহত খবর পাওয়া গেছে, যার মধ্যে তিনজন কার্ডধারী শিক্ষার্থী রয়েছে। এদের সকলেই জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

Banglabid

আন্দোলনরতদের শিক্ষার্থী বলে মনে হয়নি বলে চ্যানেল আই অনলাইনের কাছে অভিযোগ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের দিকে অগ্রসর হওয়া উদ্দেশ্য প্রণোদিত। ওই পক্ষ থেকে গুলি ছোড়া হয়েছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

পুলিশের পক্ষ থেকে চ্যানেল আই অনলাইনকে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা তিন রাউন্ড টিয়ারশেল ছুড়েছেন।

শিক্ষার্থীদের সঙ্গে লাঠিধারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার খবর শুনে দুই দলকে নিবৃত্ত করতে ঘটনাস্থলে ছুটে আসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তিনি সবাইকে লাঠি-সোটা ফেলে সংযত থাকার আহ্বান জানান।

Reneta

বর্তমানে নেতাকর্মীরা ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন সিটি কলেজের দিকে। পুলিশ দুই দলের মাঝখানে অবস্থান করছেন।

গত ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে বাসের জন্য অপেক্ষার সময় জাবালে নূর পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী দিয়া ও রাজীব।

ওই সময় কুর্মিটোলা ফ্লাইওভারের কাছে শিক্ষার্থীরা বাসের জন্য ফুটপাতে দাঁড়িয়ে ছিলে। দুটি বাসের রেষারেষিতে একটি বাস শিক্ষার্থীদের উপর উঠে যায়। ঘটনাস্থলেই তারা নিহত হয়।

এ ঘটনার পর স্কুল-কলেজের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে ধীরে ধীরে রাজপথে নামে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্দোলননিরাপদ সড়কশিক্ষার্থীদের আন্দোলনসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সালমা-রুমানারা মিরপুরে খেলবেন কবে?

পরবর্তী

মানুষের নৈতিক সমর্থনের আন্দোলনে স্বার্থবাজদের অনুপ্রবেশ

পরবর্তী

মানুষের নৈতিক সমর্থনের আন্দোলনে স্বার্থবাজদের অনুপ্রবেশ

অডিও রেকর্ড কারসাজির মাধ্যমে বানানো: রিজভী

সর্বশেষ

ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

একটি গামছা, চারটি মরদেহ: রংপুরে ৪ হত্যার রহস্যে যা বলছে পুলিশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার: বিভাগীয় বাছাই শুরু ৩১ আগস্ট

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী ও বিমানবাহিনী ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌ ও বিমান বাহিনীতে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ এবার ওটিটিতে

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT