চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিকা ভয়াবহতায় বিশ্বে জরুরি অবস্থা জারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

জিকা ভাইরাসের প্রাদুর্ভাবে দক্ষিণ আমেরিকা অঞ্চলে অবিকশিত মস্তিষ্কের কারণে ছোট আকৃতির মাথা নিয়ে শিশু জন্ম গ্রহণের বেশ কয়েকটি ঘটনায় বিশ্ব জুড়েই জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। এই ভাইরাসের মোকাবেলায় যৌথ উদ্যোগ প্রয়োজন বলে উল্লেখ করেছে সংস্থাটি।

ভাইরাসটি ভয়ঙ্কর পরিণতি নিয়ে বিস্তৃত আকারে এবং দ্রুত ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশেষজ্ঞরা। এর সংক্রমণের ফলে হাজারো শিশু অবিকশিত মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করেছে।

জিকার জন্য ডাব্লিউএইচও’এর জারিকৃত সতর্কতা ইবোলার মতোই একই পর্যায়ের। এর মানে জিকা ভাইরাসে সৃষ্ট সংক্রমণ প্রতিরোধে দ্রুততার সাথে গবেষণা এবং সাহায্যমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ডাব্লিউএইচও’এর ডাইরেক্টর জেনারেল মার্গারেট চ্যান জিকা’কে ‘অস্বাভাবিক ঘটনা’ উল্লেখ করে এর জন্য সমন্বিত পদক্ষেপের প্রয়োজনিয়তার কথা জানিয়েছেন।

“২০১৪ সালে ফ্রেঞ্চ পলিনেশিয়ার মতো সম্প্রতি ল্যাটিন আমেরিকায় মাইক্রোসিফালি (ছোট আকৃতির মাথা) এবং অন্যান্য স্নায়বিক অস্বাভাবিকতাজনিত বেশ কয়েকটি ঘটনার কারণে সৃষ্ট আন্তর্জাতিক উদ্বেগের প্রেক্ষিতে জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করছি।”

তিনি বলেন, গর্ভবতী মহিলা ও তাদের সন্ত্বানকে ক্ষতি থেকে সুরক্ষা এবং এই ভাইরাস ছড়ানো মশা নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেয়া হবে।  

Reneta

গর্ভবতী মহিলাদের উদ্দেশ্যে তিনি উপদেশ দেন, আরও পরে জিকা ভাইরাস আক্রান্ত এলাকায় ভ্রমণের বিষয়টি বিবেচনা এবং জিকা আক্রান্ত এলাকায় বসবাসরতরা যেন তাদের চিকিৎসকদের পরামর্শ নেয় এবং মশার কামড় থেকে নিজেকে রক্ষার জন্য নিরোধক পরিধান করে

রোগটি নিয়ে অনিশ্চিয়তার মধ্যেই জরুরি অবস্থা ঘোষণার বিষয়টিকে ন্যায্যতা দান করতে অপেক্ষা করার সময় নেই বলে জানান ডা. চ্যান।

ইবোলার প্রকোপের ঘটনায় জনসাধারণের জন্য জরুরি অবস্থা ঘোষনার ক্ষেত্রে অনেক বিলম্ব করায় ডাব্লিউএইচও’কে কঠোর সমালোচনার মধ্যে পরতে হয়।

জিকা প্রতিরোধে এখন কোন টিকা বা চিকিৎসা নেই। এর সংক্রমণ এড়িয়ে চলার একমাত্র উপায় হচ্ছে এই ভাইরাস ছড়ানো এডিস মশার কামড় থেকে নিজেকে রক্ষা করা।

ডাব্লিউএইচও ইতিমধ্যে সতর্কতা জারি করেছে যে জিকা আমেরিকার প্রায় সর্বত্র ‘বিস্ফোরণের মতো ছড়িয়ে’ পড়তে পারে। ব্রাজিলসহ ২০ টিরও বেশি দেশে এই ভাইরাস সংক্রমণের তথ্য পাওয়া গেছে।

গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত শুধুমাত্র ব্রাজিলেই চার হাজারের মতো মাইক্রোসেফালি (অবিকশিত মস্তিষ্ক নিয়ে জন্ম নেয়া) শিশুর ঘটনার তথ্য পাওয়া গেছে।

অধিকাংশ সংক্রমণই ধীর প্রকৃতির এবং এর জন্য ক্ষেত্রবিশেষে সামান্য বা কোন লক্ষণই থাকে না। যদিও গুইল্যাইন-ব্যার সিনড্রোম নামক বিরল পক্ষাঘাতগ্রস্থতার কয়েকটি তথ্য পাওয়া গেছে।

সবচেয়ে বড় স্বাস্থ্য হুমকিটি গর্ভে থাকা শিশুর জন্য বলে ধারণা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিকাজিকা ভাইরাসবিশ্ব স্বাস্থ্য সংস্থা
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT