চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিএনওবিবি জাতীয় বায়োটেকনোলজি কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৫ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২১
বাংলাদেশ, শিক্ষা
A A

শিক্ষার্থীদের মাঝে জীবপ্রযুক্তি বিষয়ে দক্ষতা ও জনপ্রিয় করার লক্ষ্যে দেশে প্রথমবারের মত আয়োজিত হচ্ছে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বেসরকারি উদ্যোগে জাতীয় বায়োটেকনোলজি কুইজ চ্যালেঞ্জ ২০২১।

এই আয়োজন করেছে জীবপ্রযুক্তিবিদদের সংগঠন গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়টেকনোলজিস্টস।

দেশের ৪১টি বিশ্ববিদ্যালয়ের ১৭২টি দল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব উদ্বোধন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও আইসিডিডিআরবি’র বিজ্ঞানী ড. আসাদুল গনি। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে জীবপ্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তরুণদের জ্ঞান যাচাই ও বিষয়ভিত্তিক দক্ষতা অর্জনের লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন”।

বক্তব্য রাখেন প্রতিযোগিতার আহ্বায়ক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম। প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সাবরিনা মরিয়ম ইলিয়াস ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নুরনবী আজাদ জুয়েল। উদ্বোধনী পর্ব পরিচালনায় ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আদনান মান্নান।

প্রথম ধাপে ঢাকা মহানগর, ঢাকা ও ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল, সিলেট ও নোয়াখালী, রাজশাহী ও উত্তরবঙ্গ- এই ছয়টি অঞ্চলে বিভক্ত হয়ে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়। আঞ্চলিক পর্বে বিজয়ী হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ব্রাক বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় আছে নেটওয়ার্ক অব ইয়ং বায়টেকনোলজিস্টস অব বাংলাদেশ। প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ ও ২৭ জুলাই। প্রতিযোগিতা চলবে আগামী ১ আগস্ট পর্যন্ত। প্রতিটি পর্ব ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচারিত হবে গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশী বায়টেকনোলজিস্টস এর ফেসবুক পেইজ থেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুইজ প্রতিযোগিতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অলিম্পিকে আলো ছড়াতে পারলেন না বাকি

পরবর্তী

বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন ফিঞ্চ

পরবর্তী

বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন ফিঞ্চ

কঠোর বিধিনিষেধেও বাংলাবাজার রুটে ফেরিতে যাত্রী পারাপার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT