চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জা.বি’তে প্রথম বর্ষে ভর্তির সাক্ষাৎকার শুরু রোববার

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
১২:১৪ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৬
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার আগামীকাল (৪ ডিসেম্বর) থেকে শুরু হবে। সাক্ষাৎকার চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) মোহাম্মদ আলী চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সংশ্লিষ্ট ইউনিট ও ইনস্টিটিউট অফিসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মৌখিক পরীক্ষা আগামী ৪ ও ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া ৪ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ‘সি’ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মুক্তিযোদ্ধা কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অনগ্রসর সম্প্রদায় এবং দলিত সম্প্রদায় কোটা, খেলোয়ার কোটা (শুধুমাত্র বিকেএসপি থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ), প্রতিবন্ধী কোটায় ভর্তির জন্য ৪ থেকে ৭ ডিসেম্বরের মধ্যে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে।

সাক্ষাৎকার গ্রহণ শেষে আগামী ৭ ডিসেম্বর চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে। মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদেরকে ৮ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করা হবে।

এছাড়া আগামী ১৯ ডিসেম্বর অপেক্ষমাণ দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ এবং আসন শূন্য থাকা সাপেক্ষে ২৭ ডিসেম্বর তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। প্রথম দফায় আসন সংখ্যার তিনগুণ প্রার্থীর সাক্ষাৎকার নেয়া হবে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে যারা সাক্ষাৎকারের জন্য নির্বাচিত হয়েছেন, শুধু তাদের সাক্ষাৎকার নেওয়া হবে।

সঙ্গে যা কিছু আনতে হবে:
সাক্ষৎকারে আসার সময় ভর্তি পরীক্ষার প্রবেশ পত্রসহ এসএসসি ও এইচএসসি/ সমমানের পরীক্ষার মূল মার্কশিট/গ্রেডশিট সাথে আনতে হবে।
প্রার্থী অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রমাণপত্র সাথে আনতে হবে।

সাক্ষাৎকারের বিস্তারিত কর্মসূচি সহ ভর্তিসংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.juniv.edu/admission অথবা http://www.ju-admission.org এ পাওয়া যাবে।

ট্যাগ: জাবি ভর্তি পরীক্ষাজাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিমান বাহিনীর আক্রমণ ত্বরান্বিত করে বিজয়

পরবর্তী

মোদির অ্যাপ হ্যাক করলেন ২২ বছরের তরুণ

পরবর্তী

মোদির অ্যাপ হ্যাক করলেন ২২ বছরের তরুণ

সাব্বিরের প্রশ্ন, কাজটা আমি করেছি বিশ্বাস হয়?

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা: বালেন্দ্র শাহকে ফোনে সহায়তার আশ্বাস মোদির

আগস্ট ২৬, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার কারণ কী?

আগস্ট ২৬, ২০২৬

যেভাবে ফিলাডেলফিয়া থেকে বাংলাদেশের ফুটবলে এলেন সুলিভান ব্রাদার্স

আগস্ট ২৬, ২০২৬

আলভারেজকে বার্সায় বিক্রির সম্ভাবনা ‘শূন্য শতাংশ’, কঠোর বার্তা অ্যাটলেটিকোর

আগস্ট ২৬, ২০২৬

প্রধানমন্ত্রী তার কাজের মধ্যদিয়ে ইসলামের আদর্শকে বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. মঈন খান

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT