চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জায়নাল হাজারীর জানাজায় মানুষের ঢল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, জনপদ, ফেনী
A A

ফেনী  প্রতিনিধি: ফেনী-২ আসনের সাবেক সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারীকে তার শেষ ইচ্ছা অনুযায়ী নিজ বাড়ি ‘শৈল কুঠির’-এর মুজিব উদ্যানে দাফন করা হয়েছে। 

মঙ্গলবার বিকাল পৌনে ৫টায় ফেনী পাইলট হাইস্কুল মাঠে তার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ফেনী জহিরিয়া মসজিদের খতিব মুফতী ইলিয়াস হোসেন জানাজার নামাজ পড়ান। জানাজায় অসংখ্য মানুষ অংশ নেন।

তার নামাজে জানাজায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারী, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।

Banglabid

জয়নাল হাজারীকে নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি) ও জয়নাল হাজারীর ভাগিনা শাফায়েত হোসেন লিটু।

জানাজায় অংশ গ্রহণ করেন বিভিন্ন দলের  নেতাকর্মীসহ ফেনীর সর্বস্থরের প্রায় লক্ষাধিক মানুষ।

এর আগে ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীকে রাষ্ট্রীয় মর্যাদা ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। গার্ড অব অনার প্রদান করেন ফেনী সদর উপজেলা ভূমি কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ ভূইয়া।

Reneta

গতকাল সোমবার চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জয়নাল হাজারী।

তিনি ১৯৮৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ফেনী-২ (সদর) আসন থেকে ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালে টানা তিনবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

১৯৪৫ সালের ২৪ আগস্ট জন্মগ্রহণ করেন নানান ঘটনায় জড়িয়ে আলোচনায় আসা এ নেতা। তার পিতার নাম গণি হাজারী ও মা রিজিয়া বেগম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়নাল হাজারী
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT