এবারের লিগে রুমানা ৫ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন, পাশাপাশি ব্যাট হাতে ৬ ইনিংসে করেছেন ২৪১ রান। এতেই ভাগ্য খুলে গেল রুমানার।
ইসমা তানজিম ও সাবিকুন নাহার জেসমিন জতীয় দলের নতুন সদস্য। ফাহিমা খাতুন ও সোবহানা মোস্তারিকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই। তাদের সঙ্গী হয়েছেন আনক্যাপড ক্রিকেটার তাজ নিহার ও পূজা চক্রবর্তী।
এসিসি এশিয়া কাপ আগামী ১৯ থেকে ২৮ জুলাই শ্রীলঙ্কার ডাম্বুলায় অনুষ্ঠিত হবে। সামনে বাংলাদেশের মাটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপ থাকায় এশিয়ার শ্রেষ্ঠত্বে লড়াই হবে সংক্ষিপ্ত ফরম্যাটে। এবার সর্বাধিক ৮ দল অংশ নিচ্ছে এশিয়া কাপে।
বাংলাদেশ. ভারত, পাকিস্তান ও স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়াও উইমেন্স প্রিমিয়ার কাপ ২০২৪ এর চার সেমিফাইনালিস্ট নেপাল, ইউএই,,মালয়েশিয়া, থাইল্যান্ড।








