ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে ৪৯ রানে হেরেছে জাহানারাদের বাংলাদেশ।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে রোববার টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।
জবাবে ১৮.৩ ওভারে ৯৯ রান তুলতেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
ক্যারিয়ানদের পক্ষে দুই ওপেনার হেলি ম্যাথিউস এবং স্টেফানি টেইলরের দারুণ সূচনা এনে দেন। ৪২ বল থেকেই তারা তুলের নেন ৪১ রান। তবে ১১ রানের মধ্যে ব্রিটনি কুপার ও টেইলরকে হারিয়ে ১ উইকেটে ৮৭ রান থেকে ওয়েস্ট ইন্ডিজের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৯৮।
শেষ পর্যন্ত ডিন্ড্র ডটিনের ১১ বলে ২৪ রানের ইনিংসের ওপর ভর করে টিম টাইগ্রেসের সামনে ১৮৯ সামনের টার্গেট দেয় ক্যারিবিয়ান মেয়েরা।
জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত পারেনি বাংলাদেশের মেয়েরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।
উইকেটে আসা-যাওয়ার মিছিলে লড়াই করেন একমাত্র নিগার সুলতানা। তার ২৭ বলে দুটি চারে করা ২৭ রানের ইনিংসের কল্যানেই একশর কাছাকাছি যায় বাংলাদেশের স্কোর। বাংলাদেশের ইনিংস থামে ৯৯ রানে।






