চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০২১
শিক্ষা
A A
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের ছবি, সুন্দর উদ্যান ও প্রবেশপথ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ মঙ্গলবার।

জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের মধ্য দিয়ে এ ভর্তিযুদ্ধ শুরু হয়েছে, চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

জাবির জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Banglabid

এ বছর এক হাজার ৮৮৯টি আসনের বিপরীতে তিন লাখ আট হাজার ৬০৬ জন আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬৩ জন। ভর্তি পরীক্ষা শুরু হবে প্রতিদিন সকাল ৯টায়।

সব ইউনিটের ভর্তি পরীক্ষা ৬০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ ৬০ নম্বর ৮০ নম্বরে রূপান্তর করে ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষার সময় ৪০ মিনিট। তবে ওএমআর পূরণের জন্য আলাদাভাবে পাঁচ মিনিট সময় দেওয়া হবে।

ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য www.juniv-admission.org ওয়েবসাইট থেকে জানা যাবে।

এদিকে প্রথম বর্ষের ভর্তি-ইচ্ছুকেরা ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকতে পারবেন না নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম জানান,করোনা পরিস্থিতি বিবেচনা করেই ভর্তি পরীক্ষা চলাকালে ভর্তি-ইচ্ছুক, তাঁদের আত্মীয়স্বজন অথবা বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থান না করার বিষয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
করোনা মহামারীর কারণে দীর্ঘ ৫৭০ দিন পর বন্ধ থাকার পর গত ১১ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়। ২১ অক্টোবর থেকে শুরু হয় সশরীর ক্লাস ও পরীক্ষা।
গত ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এই পরিক্ষা অনুষ্ঠানের কথা থাকলেও জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে দেশব্যাপী চলমান অঘোষিত পরিবহন ধর্মঘটের কারণে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ৭ ও ৮ নভেম্বরের পরিক্ষা পিছিয়ে আগামী ২০ ও ২১ নভেম্বর নির্ধারণ করা হয়।
Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভর্তি পরীক্ষা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও স্বামীকে জেলে পাঠালেন পুনম!

পরবর্তী

দারাজের লাইভ আড্ডায় এবার চিত্রনায়িকা পূর্ণিমা

পরবর্তী
চিত্রনায়িকা পূর্ণিমা লাইভ আড্ডায় অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দারাজের লাইভ আড্ডায় এবার চিত্রনায়িকা পূর্ণিমা

বালাগঞ্জ থানার ভবনের সামনে মোটরসাইকেল পার্কিং. Channel i News - চ্যানেল আই নিউজ

চুরির অপবাদে কিশোরকে শিকলে বেঁধে নির্যাতন

সর্বশেষ

আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয় প্রায় ২১৫ কোটি ডলার

আগস্ট ২৪, ২০২৬

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT