চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবসে বর্ণাঢ্য আয়োজন

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
১০:৫২ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০১৮
শিক্ষা
A A

দিনভর বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার পালিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস। প্রতিষ্ঠার ৪৭তম বছর পেরিয়ে ৪৮তম বছরে পা রাখল সাভারে অবস্থিত দেশের এই স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানটি। ১৯৭১ সালের ১২ জানুয়ারি দেশের শতভাগ আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এ বিশ্ববিদ্যালয়।

দিবসটি পালন উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৯টায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-শিক্ষক, অফিসার, কর্মচারিগণ জমায়েত হন। সকাল ১০ টায় ব্যবসায় শিক্ষা অনুষদ চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্ধোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-উপাচার্য (শিক্ষ) অধ্যাপক ড. আবুল হোসেন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক, সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় উপাচার্য সবাইকে বিশ্ববিদ্যালয়ের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘প্রতিষ্ঠার ৪৭ বছরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ দেশ-বিদেশে যে সম্মান অর্জন করেছেন, তাতে বিশ্ববিদ্যালয় গৌরব বৃদ্ধি পেয়েছে।’

উপাচার্য বিশ্ববিদ্যালয় গৌরবের ৪৮ বছরের অগ্রযাত্রায় এ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধির জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। এসময় তিনি বিশ্ব জ্ঞান-বিজ্ঞান ও শিল্প-সাহিত্য চর্চায় এ বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরো উচ্চস্থানে নিয়ে যেতে শিক্ষক-শিক্ষার্থীদের অব্যাহতভাবে কাজ করার অাহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ব্যবসায় শিক্ষা অনুষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাপাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী, সিনেট-সিন্ডিকেট সদস্য, কর্মকর্তা, কর্মচারী, অভ্যাগত অতিথি, বিএনসিসি, রোভার ও রেঞ্জারস ইউনিটের সদস্যরা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

Reneta

এরপর বেলা সাড়ে ১১টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকাল ৩টায় পুতুল নাট্য, ৪টায় পিঠা মেলা এবং সবশেষে সন্ধ্যায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অপরদিকে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ইতিহাস বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী একরামুল হক শুভ কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সম্মুখভাগে ঐতিহ্যের ৪৮ বছর শিরোনামে এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময়কার ছবি প্রদর্শনীর আয়োজন করেন। উপাচার্য এ প্রদর্শনী ঘুরে দেখেন।

উল্লেখ্য যে, ১৯৭০ সালের এইদিনে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর রিয়ার এডমিরাল এস.এম. আহসান জাহাঙ্গীরনগর মুসলিম আইন’র অধীনে বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন। পরে স্বাধীন বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩’র এক আদেশ বলে মুসলিম শব্দটি উঠিয়ে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ নামকরণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানটিতে নতুন মাত্রা এনে দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে’

জুলাই ১৩, ২০২৬

‘ফ্রান্স দলে কোন ফরাসি নেই’— স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর ‘বর্ণবাদী’ মন্তব্যে তোলপাড়

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎসেবা নিশ্চিতে নিয়ন্ত্রণ কক্ষ চালু

জুলাই ১৩, ২০২৬

বন্যায় মানুষের হাহাকারে ভারী জয়ার মন

জুলাই ১৩, ২০২৬

প্যারিসে ভয়াবহ দাবানল, ঘরবাড়ি খালি ও যান চলাচল বিঘ্ন

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT