চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাস্টিন বিবারকে শুধু উপহার আর উপহার!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৫ অপরাহ্ণ ১০, মে ২০১৭
বিনোদন
A A
জাস্টিন বিবার

জাস্টিন বিবার

এত্ত উপহার! হ্যাঁ ঠিক তাই, মুম্বাই এসে উপহারের বন্যায় ভাসছেন জাস্টিন বিবার। শুধু জাস্টিন বিবারকেই নয়, উপহার দেওয়া হচ্ছে তার মা প্যাটি ম্যালেটকেও। ধারণা করা হচ্ছে, এত্ত এত্ত উপহার দিয়ে না জানি তার ব্যক্তিগত জেট বিমানটি ভরে যায়!

উপহারেরর তালিকায় কী আছে, জানতে চান?

সরোদশিল্পী ওস্তাদ আমজাদ আলী খানের শুভেচ্ছা বার্তা আর অটোগ্রাফসহ একটি সরোদ উপহার পাচ্ছেন বিবার।

ঐতিহ্যবাহী ভারতীয় যন্ত্রাণুষঙ্গ উপহার দিচ্ছেন ডিজাইনার বরুণ বল দেবেন। বিবারের স্টাইলের ভাবনা মাথায় রেখে তৈরি বিশেষ জ্যাকেট উপহার দিচ্ছেন ডিজাইনার রোহিত বল। অমিত আগারওয়াল দিচ্ছেন খাদি জ্যাকেট, কৃষ্ণ মেহতা ইন্দো-ওয়েস্টার্ন ফরমাল শার্ট, প্রসেনজিৎ দাস হাতে আঁকা গ্রাফিতি ডিজাইনের জ্যাকেট, ধ্রুব কাপুর দিচ্ছেন দীর্ঘ হুডি আর রাগিনি আহুজা তৈরি করেছেন ভেড়ার চামড়া ও ডেনিম দিয়ে সাজানো জ্যাকেট।

বলিউড তারকা ঋষি কাপুরের মেয়ে রিধিমা কাপুর সাহানি তার নিজের জুয়েলারি সামগ্রী থেকে দিচ্ছেন একটি উপহার। প্যাটি ম্যালেটকে দেওয়ার জন্য দামি রত্ন ও ফরাসি হীরা এবং ১৮ ক্যারেট সোনা ও প্লাটিনাম দিয়ে বানানো একটি গলার হার চূড়ান্ত করেছেন রিধিমা।

প্রখ্যাত ডিজাইনার অনামিকা খান্না বিবারের মায়ের জন্য রেশমি জ্যাকেটের নকশা করেছেন।

Reneta

‘পারপাস ওয়ার্ল্ড ট্যুর’-এর অংশ হিসেবে মুম্বাই এসেছেন জাস্টিন বিবার। আজ বুধবার সন্ধ্যায় ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে গান করবেন তিনি। এনডি টিভি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাস্টিন বিবার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মাঝ আকাশে ৩ পাইলট অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তদন্তে ব্রিটিশ এয়ারওয়েজ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে পথ আটকে দিলেন রিয়া যাদব

জুলাই ২৩, ২০২৬

মেহেরপুরের “মেহের সাগর কলার” জিআই পণ্যের স্বীকৃতিতে উচ্ছ্বসিত চাষী

জুলাই ২৩, ২০২৬

ম্যানসিটিতে ২০৩০ পর্যন্ত থাকবেন ফোডেন

জুলাই ২৩, ২০২৬

জামায়াতে ইসলামী ও এনসিপিকে মিথ্যার রাজনীতি পরিহার করতে হবে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT