চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাল নোট যাচ্ছিলো গ্রামের বাজারে

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৪:৩৪ পূর্বাহ্ণ ০৯, জুন ২০১৫
বাংলাদেশ
A A

ঈদকে টার্গেট করে রমজান মাসে ৫ কোটি টাকার জাল নোট বাজারে ছাড়তে কাজ করছিলো সংঘবদ্ধ মুদ্রা-জালিয়াত চক্র। শুধু দেশের টাকাই নয়, চাহিদা অনুযায়ী বিদেশী মুদ্রাও বাজারজাত করে এ চক্রের সদস্যরা। চক্রটির মূল হোতাসহ ৬ জনকে আটক করার পর এমন তথ্য পেয়েছেন গোয়েন্দারা।

রাজধানীর মধ্য মনিপুর আদর্শ রোডের একটি ভাড়া বাসায় তল্লাসী চালিয়ে জাল নোট তৈরির কারখানার সন্ধান পায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেখান থেকে ৬ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয়েছে অর্ধ কোটি টাকার নকল মুদ্রা এবং জলছাপ দেয়া কাগজ ও নিরাপত্তা সুতাসহ জাল টাকা তৈরীর সরঞ্জাম।

সারা দেশে গড়ে তোলা সিন্ডিকেটের মাধ্যমে গত ৭ বছর ধরে জাল নোট বাজারে সরবরাহ করছিলো চক্রটি। আগামী রমজানে গ্রামের বিভিন্ন বাজারই তাদের টার্গেট।

Banglabid

ডিবি পুলিশের উপ-কমিশনার শেখ নাজমুল আলম জানান, এদের টার্গেট ছিলো ৪ থেকে ৫ কোটি টাকা এবার ঈদের আগে মার্কেটে ছাড়ার। প্রতি এক লাখ জাল টাকাটা তারা দশ থেকে পনেরো হাজার টাকায় বিক্রি করে। পরবর্তী একটি গ্রুপ পনেরো থেকে বিশ হাজার টাকায় ওই টাকা বিক্রি করে দেয়।

জাল টাকা কেনা বেচা করতে গিয়ে আগে অনেকবার গ্রেফতার হলেও কারাগার থেকে বের হয়ে আবারও জাল নোট বাজারে ছাড়ার কাজে নামে তারা।

শেখ নাজমুল জানান, এই চক্রের দল নেতা শফিক আগেও দু’বার গ্রেফতার হয়েছে। সুমনও একবার গ্রেফতার হয়েছে। জেসমিন আকতার তার স্বামী অজ্ঞান পার্টির সদস্য। এরা মাঝে মাঝে ইন্ডিয়ান টাকাও (রুপি) জাল করে। অর্ডার পেলে মধ্য প্রাচ্যের কয়েকটি দেশের মুদ্রাও জাল করে তারা।

Reneta

গোয়েন্দারা জানায়, রাজধানীতে আরও জাল টাকা তৈরীর কারখানা খোঁজা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাল টাকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমেরা’র মুখ দেখালেন রিয়াজ

পরবর্তী

সাইবার হামলায় মার্কিন সেনাবাহিনীর ওয়েবসাইট বন্ধ

পরবর্তী

সাইবার হামলায় মার্কিন সেনাবাহিনীর ওয়েবসাইট বন্ধ

যে কারণে অনুকরণীয় ভার্জিন গ্রুপের ব্রানসন

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT