চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাল নোট থেকে সাবধান!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ১৩, মে ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

ঈদ বা বড় উৎসবকে ঘিরে প্রতিবছরই সক্রিয় হয়ে উঠে জাল নোট তৈরি চক্রের ‘অপতৎপরতা’। জাল নোটের এই অবৈধ কারবারিদের হাত থেকে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে রক্ষা করতে প্রতিবারের মতো এবারও উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মানুষদের সচেতন করতে দেশের ৫৬টি বাণিজ্যিক ব্যাংককে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য-সংবলিত ভিডিওচিত্র প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বলা হয়, বিভিন্ন উৎসবের প্রাক্কালে নোট জাল চক্রের অপতৎপরতা বেড়ে যায়। এর পরিপ্রেক্ষিতে পবিত্র রমজান উপলক্ষে নোট জাল চক্রের অপতৎপরতা প্রতিরোধে পদক্ষেপ গ্রহণে ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য-সংবলিত ভিডিওচিত্র ব্যাংকের সব শাখা এবং রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শন করতে হবে।

Banglabid

রমজান মাসজুড়ে জনসমাগমস্থলে বা রাস্তার মোড়ে সন্ধ্যার পর কমপক্ষে ১ ঘণ্টা এ ভিডিওচিত্র প্রদর্শন করতে হবে। ঢাকাসহ সারাদেশের ৫৬টি গুরুত্বপূর্ণ স্থানে ভিডিও প্রচারের তারিখ ও স্থান সুনির্দিষ্ট করে দেয়া হয়েছে। নির্দিষ্ট তারিখে সংশ্লিষ্ট ব্যাংককে এ ভিডিওচিত্র প্রদর্শনের উদ্যোগে নিতে বলা হয়েছে ব্যাংকগুলোকে।

সাধারণত বড় কোনো উৎসব আসলেই প্রতারকচক্র জাল নোট তৈরি করে। অধিক লাভের আশায় প্রতারণাকারীরা সাধারণত ৫০০ ও ১০০০ টাকার নোট বেশি জাল করে থাকে।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০১৮ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে এক হাজার টাকার মূল্যমানের ২ হাজার ৩৪৭টি জাল নোট (২৩ লাখ ৪৭ হাজার টাকা)। একই সময়ে ৫০০ টাকা মূল্যমানের ৫৬৪টি এবং ১০০ টাকা মূল্যমানের ৫৯১টি জাল নোট ধরা পড়ে। অর্থাৎ ৫০০ ও ১০০ টাকার নোট জাল হয়েছে যথাক্রমে ২ লাখ ৮২ হাজার এবং ৫৯ হাজার ১০০ টাকার।

Reneta

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এক হাজার টাকার মূল্যমানের ৬৮২টি জাল নোট ধরা পড়ে। অর্থাৎ ৬ লাখ ৮২ হাজার টাকা জাল করা হয়েছে।

একই সময়ে ৫০০ টাকা মূল্যমানের ১২৩টি এবং ১০০ টাকা মূল্যমানের ১২টি জাল নোট ধরা পড়ে। অর্থাৎ ৫০০ ও ১০০ টাকার নোট জাল হয়েছে যথাক্রমে ৬১ হাজার ৫০০ টাকা এবং ১ হাজার ২০০ টাকার।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, আইনের দুর্বলতা নিয়ে দেশে জাল নোটের বিস্তার ঘটছে। জাল নোট প্রতিরোধে অর্থদন্ড ও সর্বোচ্চ ১২ বছরের জেল বা উভয় দন্ডে দন্ডিত হওয়ার বিধান রেখে একটি আইন বাস্তবায়নাধীন।

সূত্রমতে, ২০১৮ সালের জানুয়ারি-জুন পর্যন্ত জাল নোট সংক্রান্ত মামলা হয় ৮৫টি। এর আগে ২০১৭ সালে ২৮৭টি, ২০১৬ সালে ৩৪৪টি, ২০১৫ সালে ৪১০টি এবং ২০১৪ সালে ৩৬৮টি মামলা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাল নোটবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফণী শুধু অতঙ্কের নয়, আর্শীবাদও

পরবর্তী

নাদিয়ার প্রার্থনায় সংযমী হওয়ার বার্তা

পরবর্তী

নাদিয়ার প্রার্থনায় সংযমী হওয়ার বার্তা

এক কাঁঠালের এতো গন্ধ!

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT