চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জালিয়াতি জেনেও ৮ কোটি ডলার স্থানান্তর করে এইচএসবিসি ব্যাংক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কয়েক বছর আগে জালিয়াত চক্র সম্পর্কে জানার পরও ৮ কোটি মার্কিন ডলার স্থানান্তরের অনুমতি দিয়েছিলো যুক্তরাজ্যভিত্তিক বৃহত্তম ব্যাংক এইচএসবিসি।

বিবিসি জানায়, ২০১৩ এবং ১৪ সালে যুক্তরাষ্ট্র হয়ে হংকংয়ে অর্থ স্থানান্তর করে ব্যাংকটি।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থা ফিন্যান্সিয়াল ক্রাইম এনফোর্সমেন্ট নেটওয়ার্ক (ফিনসেন) দাবি করেছে, আড়াই হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের গোপন নথি তাদের হাতে রয়েছে।

পানামা ও প্যারাডাইস পেপার্সের পর আরও একটি বড় ধরনের আর্থিক দুর্নীতির তথ্য ফাঁস হলো।

২০০০ থেকে ২০১৭ সাল পর্যন্ত ২ হাজার ৬০০-এর বেশি ফাইল ফাঁস হয়। এসব ফাইলে ব্যাংকগুলো তাদের সন্দেহজনক আর্থিক লেনদেনের রেকর্ড রাখে।

ফাঁস হওয়া তথ্যে দেখা গেছে, ২০১৩ ও ২০১৪ সালে এইচএসবিসি একটি জালিয়াত চক্রের অবৈধ লেনদেন সম্পর্কে জানার পরেও তাতে বাধা দেয়নি।

বরং ব্যাংকটি তাদের মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে ৮ কোটি ডলার হংকংয়ের এইচএসবিসি ব্যাংকের একটি অ্যাকাউন্টে স্থানান্তর করে। চক্রটি ‘পনজি স্কিম’ নামে এক ধরনের জালিয়াতির সাথে জড়িত। যা আসলে মাল্টি লেভেল মার্কেটিং বা এমএলএম ব্যবসা।

এমন এক সময়ে এইচএসবিসি ব্যাংক এই দুর্নীতিতে জড়িয়েছিল, যখন ব্যাংকটিকে সদ্য অর্থপাচারের দায়ে ১৯০ কোটি ডলার জরিমানা করা হয়েছিল। ওই ঘটনার পর এইচএসবিসি এ ধরনের দুর্নীতি বন্ধে কঠোর হওয়ারও ঘোষণা দেয়।

ফাঁস হওয়া নথিতে আরও দেখা গেছে, বিশ্বখ্যাত আর্থিক সেবা প্রতিষ্ঠান জেপি মরগ্যান অর্থের উৎস না দেখেই লন্ডনের একটি অ্যাকাউন্টে ১০০ কোটি ডলার স্থানান্তর করে। পরে তারা জানতে পারে অ্যাকউন্টটি সংঘবদ্ধ অপরাধ চক্রের এক সদস্যের যে এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছে।

অতীতে বিভিন্ন আর্থিক কেলেঙ্কারি ও গোপন নথি ফাঁস হলেও ফিনসেনের এসব ফাইলকে ভিন্ন বলছেন বিশেষজ্ঞরা। কেননা এতে বাণিজ্যিক ব্যাংক জেনেশুনে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে তার প্রমাণ পাওয়া যায়।

ট্যাগ: এইচএসবিসিগোপন নথি ফাঁস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জীবন বাঁচাতে যাচ্ছিলেন হাসপাতালে পথে বখাটের ছুরিতে প্রাণ গেল কিশোরীর

পরবর্তী

শুটিং শুরু করেই আইনী জটিলতায় অমিতাভের ছবি

পরবর্তী

শুটিং শুরু করেই আইনী জটিলতায় অমিতাভের ছবি

বর্জ্য পানিতে মিলেছে করোনাভাইরাসের জিন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT