চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানির লজ্জা উপভোগ করছে ব্রাজিলিয়ানরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ন ১৮, নভেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

৮ জুলাই, ২০১৪। বিশ্বকাপের সেমিতে জার্মানির বিপক্ষে মিনেইরোতে মুখোমুখি স্বাগতিক ব্রাজিল। নেইমার ছিলেন না, তবুও বড় স্বপ্ন দেখতে দ্বিতীয়বার ভাবেননি সেলেসাও সমর্থকরা। জার্মানিকে হারিয়ে ফাইনালে উঠবে ব্রাজিল, ঘুচবে ৫০ বছর পুরনো মারাকানা আক্ষেপ। সেদিন মাঠে এসেছিলেন হাজারো ব্রাজিলিয়ান।

সেই ম্যাচে যা হয়েছে, তাকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে পারলেই বেশি খুশি হতো ব্রাজিলিয়ানরা। নিজ মাঠে জার্মানদের কাছে যেভাবে লজ্জায় নত হতে হয়েছিল, সেটা ভুলেও মনে আনতে চান না সমর্থকরা। ম্যাচের ফলাফল ৭-১, ঠাঁই করে নিয়েছে ফুটবল ইতিহাসের বড় দুর্ঘটনার তালিকায়! ব্রাজিলের কাছে যা দগদগে ঘা। মুলার, ক্লোসা, টনি ক্রুস সেদিন ফুটবল খেলেননি, খেলেছিলেন কোটি ব্রাজিলিয়ানের হৃদয় নিয়ে!

ম্যাচের ছয় বছর পেরিয়ে গেছে। ক্ষত মেটেনি। জার্মানির একইরকম এক হারে সেটি ফের আলোচনায়। এবার যে শিকারি নিজেই হয়েছে শিকার। ব্রাজিলের স্থানে নাম ঢুকেছে জার্মানির, আর জার্মানি হয়েছে স্পেন। উয়েফা নেশনস কাপে মঙ্গলবার রাতে সেভিয়ার মাঠ কার্তুজা স্টেডিয়ামে জার্মানদের জালে গুণে গুণে হাফ ডজন গোল দিয়েছে স্প্যানিশরা।

খেলাটা স্পেন-জার্মানির হলেও ম্যাচে স্পেনের গোলসংখ্যা যত বাড়ছিল, আগ্রহটা বেড়েছে ব্রাজিলিয়ান গণমাধ্যমেও। দর্শকশূন্য মাঠে খেলা হলেও টিভি সেটের সামনে ব্রাজিলিয়ানরা সমর্থন দিয়ে গেছে স্পেনকে। স্পেনের নতুন বিস্ময়, ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড ফেররান তোরেস করেছেন হ্যাটট্রিক। তার একেকটি গোলে যেন ফেররান নন, জার্মানির জালে জড়িয়েছেন নেইমার!

ব্রাজিলে উয়েফা নেশনস কাপ সম্প্রচারের দায়িত্বে আছে টিভি নেটওয়ার্ক এস্পোর্তে ইন্টারটিভো। জার্মানি ছয় নাম্বার গোলটা হজম করার পরপরই ফেররান তোরেসের ছবি দিয়ে টুইট করেছে তারা। টুইটে লেখা একটিই কথাই, ‘গোল!’ তাতে হুমড়ি খেয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।

একদিনের জন্য ব্রাজিল সমর্থকরা যেন তাদের হলুদ জার্সি ছেড়ে মনের রঙ রাঙিয়েছিলেন স্পেনের লাল রঙ্গে!

Jui  Banner Campaign
ট্যাগ: উয়েফা নেশনস কাপতোরেসনেশনস লিগব্রাজিল-জার্মানিস্পেন-জার্মানি
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের মানুষ পরিবর্তন চায় কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ডিআরইউ ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন মাসুম-সাব্বির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মঙ্গলবার ৮ লেখকের হাতে তুলে দেয়া হবে ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নৌবাহিনীর অভিযানে টেকনাফে ২৫ কোটি টাকার ইয়াবা জব্দ

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT