চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানির জাতীয় নির্বাচন আজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১১ পূর্বাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

জার্মানির জাতীয় নির্বাচন আজ। স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। অ্যাঙ্গেলা মেরকেলের দীর্ঘ ১৬ বছরের শাসনামলের পর এ নির্বাচনের মাধ্যমে নতুন চ্যান্সেলর পেতে যাচ্ছে জার্মানরা।

২০০৫ সাল থেকে টানা ১৬ বছর জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাঙ্গেলা মেরকেল। পূর্ব ঘোষণা অনুযায়ী তিনি এবার চ্যান্সেলর পদে লড়ছেন না। ফলে রোববারের ফেডারেল নির্বাচনের মাধ্যমে নতুন চ্যান্সেলরের হাতে ক্ষমতা হস্তান্তর করে রাজনীতি থেকে বিদায় নেবেন দেশটির জনপ্রিয় এ চ্যান্সেলর।

এবার নির্বাচনে চ্যান্সেলর পদের জন্য লড়ছেন তিনজন প্রার্থী। আঙ্গেলা মেরকেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) থেকে চ্যান্সেলর পদে লড়ছেন দলটির বর্তমান চেয়ারম্যান আরমিন লাশেট। লাশেট জনসংখ্যার হিসাবে জার্মানির সবচেয়ে বড় রাজ্য নর্থ রাইন-ওয়েস্টফালিয়ারের (এনআরডব্লিউ) বর্তমান মুখ্যমন্ত্রী।

সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) থেকে চ্যান্সেলর পদে লড়ছেন জার্মানির বর্তমান ভাইস চ্যান্সেলর এবং অর্থমন্ত্রী ওলাফ শোলজ। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা রয়েছে।

এছাড়া পরিবেশবাদী দল গ্রিন পার্টি থেকে চ্যান্সেলর পদে লড়ছেন আনালেনা বেয়ারবক। তিনি বর্তমানে দলটির প্রধান এবং ২০১৩ সাল থেকে জার্মান পার্লামেন্টের সদস্য। পরিবেশবাদী রাজনৈতিক দল হিসেবে বর্তমানে গ্রিন পার্টির সমর্থন ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় এ বছর দলটি উল্লেখযোগ্য সংখ্যক ভোট পাবে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, জার্মানির ফেডারেল নির্বাচনে দেশটির সোয়েস্ট জেলার নির্বাচনী আসন নম্বর ১৪৬-এ গ্রিন পার্টি থেকে নির্বাচন করছেন প্রবাসী বাংলাদেশি শাহাবুদ্দিন মিয়া। তিনিই জার্মান সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নেওয়া প্রথম বাংলাদেশি।

Reneta

জার্মানির ফেডারেল নির্বাচনে একজন ভোটারকে দুটি ভোট দিতে হয়। একটি সরাসরি তার এলাকার সদস্য প্রার্থীকে এবং অন্যটি যেকোনো একটি রাজনৈতিক দলকে।

জার্মানির ফেডারেল পার্লামেন্টের (বুন্দেস্টাগ) ৫৯৮টি আসনের অর্ধেক অর্থাৎ ২৯৯টি আসনের সদস্যরা সরাসরি ভোটে নির্বাচিত হবেন। বাকি অর্ধেক সদস্য নির্বাচিত হবেন সারাদেশে দলের প্রাপ্ত ভোটের হিসাবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছয় কোটি ৪০ লাখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাঙ্গেলা মেরকেলচ্যান্সেলর
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি সমর্থন করে না সরকার: শিক্ষামন্ত্রী

জুন ৩০, ২০২৬

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান, ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন

জুন ৩০, ২০২৬

বিশ্বকাপের আবেগঘন গোল, কেন কেঁদেছিলেন গ্যাকপো

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজস্ব আদায়ের ক্ষেত্রেও সততা-নিষ্ঠার সঙ্গে কাজ করব: নতুন এনবিআর চেয়ারম্যান

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT