চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও মঞ্চে কাঁপলেন অ্যাঙ্গেলা মেরকেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৮ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৯
আন্তর্জাতিক
A A

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলকে কাঁপতে দেখা গেছে। এই নিয়ে এক মাসে তিনবার কাঁপলেন তিনি। তবে তার ভক্তদের চিন্তা করতে নিষেধ করে বলেছেন, তিনি ভালো আছেন।

বার্লিনে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দেয়া যৌথ সংবাদ সম্মেলনে তিনি তার শারীরিক অবস্থার কথা জানান।

এর আগে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর বার্লিনে আগমন উপলক্ষে দেয়া এক সামরিক অভ্যর্থনায় পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী অ্যান্টি রিনে ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।

Banglabid

ডেইলি মেইলে প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, অভ্যর্থনা নেওয়ার সময় মেরকেল এর পুরো শরীর কাঁপছিল।মনে হচ্ছিলো হয়তো পড়ে যাবেন তিনি। কিন্তু অভ্যর্থনা শেষ করে খুব স্বাভাবিকভাবেই মঞ্চ ত্যাগ করতে দেখা যায় ৬৪ বছরের এই নেতাকে।

এরপর সংবাদ সম্মেলনে মেরকেল বলেন, গত জুন মাসের মাঝামাঝি সময় থেকেই এভাবে কাজ করে চলছেন তিনি। তবে তিনি ভালো আছেন বলে জানান।

মেরকেল জানান, আমার চিকিৎসা চলছে, খুব দ্রুতই উন্নতি করেছি। অবশ্যই আমি আগের মতো স্বাভাবিক হতে চাই।

Reneta

তবে এখনো তিনি ভালো আছেন জানিয়ে সবাইকে চিন্তা করতে নিষেধ করে বলেছেন, আমি এখনো আমার কাজ করতে সমর্থ আছি।

তার কাঁপার বিষয়ে এখনো কোনো বিস্তারিত জানায়নি তার অফিস। ২০০৫ থেকে জার্মানির ক্ষমতায় থাকা জার্মান চ্যান্সেলরের বড় ধরনের শারীরিক অসুস্থতা কখনোই দেখা দেয়নি।

ওই ঘটনার আগে গত ১৮ জুন ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতকালে প্রথমবারের মতো তার শারীরিক কাঁপার দৃশ্য জনসম্মুখে আসে। তার কিছু দিন পর ২৭ জুন দ্বিতীয়বারের মতো জার্মান প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকালে আবারও মেরকেলকে কাঁপতে দেখা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাঙ্গেলা মেরকেলমেরকেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT