চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডের ছবিতে বাংলাদেশের অপ্সরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২১ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০১৮
বিনোদন
A A

বাংলাদেশের মডেল অপ্সরা আলী জার্মানি সুগন্ধি ‘ফেস অব বিউটি কুইন’-এর শুভেচ্ছাদূত হয়েছেন। ক’মাস আগে দেশটির বার্লিনে অনুষ্ঠিত ‘মিস গ্ল্যামার ফেস ওয়ার্ল্ড ২০১৮’ প্রতিযোগিতায় ‘অ্যাক্ট্রেস কুইন’ বিভাগে সেরা হয়েছিলেন তিনি।

সম্প্রতি আয়োজকরা ‘গ্ল্যামার ফেস বিউটি কুইন’ নামের একটি সুগন্ধি বাজারে ছাড়ে। আর তাতেই শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে অপ্সরাকে।

চ্যানেল আই অনলাইনকে অপ্সরা আলী বলেন, প্রতিযোগিতায় বিজয়ীদের নানা সুবিধা দেয় আয়োজকরা। এবার তারা সুগন্ধির ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছে আমাকে। বিশ্বদরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার এমন সুযোগ পেয়ে খুবই ভালো লাগছে।

ইমপ্রেস টেলিফিল্মের ‘পরবাসিনী’ ছবিতে অভিনয় করেছিলেন অপ্সরা আলী। ছবিতে তাকে এক সিক্রেট এজেন্টের রোমাঞ্চকর চরিত্রে দেখা যায়। তার আগে ২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতার সেরা পাঁচে ছিলেন তিনি। সেইসাথে জিতে নেন ‘মিস বিউটি স্মাইল’ খেতাবও।

পরবর্তীতে নাটকে অভিনয় শুরু করেন। এছাড়া বেশ কিছু বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে পারফর্ম করেন। কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘মিস কসমোপলিটান ওয়ার্ল্ড ২০১৫’ প্রতিযোগিতায় ছিলেন সেরা দশে। ভারতের কেরালাতে অনুষ্ঠিত সুন্দরী প্রতিযোগিতায় ‘মিস এশিয়া বাংলাদেশ ২০১৬’ অংশ নেন।

কথা প্রসঙ্গে অপ্সরা জানান, তিনি আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি বলিউডের ছবিতে কাজ করবেন। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, কানাডায় শুরু হবে ছবিটির শুটিং। নায়ক থাকবেন নতুন। ভালো প্রজেক্ট। এর বেশি এখন কিছু বল্বো। তবে কাজটি হবে এটা কনফার্ম।

ট্যাগ: জার্মানবলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাদেরের প্রশ্ন: ইভিএম নিয়ে বিএনপির ভয় কেন?

পরবর্তী

কাঁদাচ্ছে ‘কলুর বলদ ২’, আপ্লুত রিয়াজ

পরবর্তী

কাঁদাচ্ছে ‘কলুর বলদ ২’, আপ্লুত রিয়াজ

প্রথমবারের মতো শর্টফিল্মে হাবিব ওয়াহিদ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬

মিয়ামির ৭ গোলে মেসিই করলেন ৪টি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT