চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানিতে বোরকা নিষিদ্ধের প্রস্তাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৫ পূর্বাহ্ন ১১, আগস্ট ২০১৬
আন্তর্জাতিক
A A

জার্মানিতে সন্ত্রাস বিরোধী তৎপরতার অংশ হিসেবে বোরকা পরা নিষিদ্ধ করা হতে
পারে।

দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টমাস ডি
মেইজিয়ের এ সংক্রান্ত একটি পরিকল্পনায় সমর্থন দিতে যাচ্ছেন। পরিকল্পনায়
আরও রয়েছে অপরাধীদের, দ্রুততার সঙ্গে দেশ থেকে বহিষ্কার এবং চিকিৎসক-রোগী
গোপনীয়তার শর্ত শিথিলের প্রস্তাব।

জার্মানির কয়েকটি শহরে সম্প্রতি বারবার হামলা হচ্ছে এবং এর বেশ কয়েকটি হামলার সঙ্গে রয়েছে ইসলামপন্থি সন্ত্রাসীদের যোগসাজশ। এরই পরিপ্রেক্ষিতে দেশটিতে আসতে পারে মহিলাদের বোরকা পরার ওপর নিষেধাজ্ঞা দেয়ার মতো সিদ্ধান্তের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী টমাস ডি মেইজিয়ের আজ বৃহস্পতিবার এ ব্যাপারে কিছু প্রস্তাবনা প্রকাশ করবেন বলে কথা রয়েছে।

জার্মানিতে খুব বেশি মানুষ বোরকা বা হিজাব পরে না। দেশটিতে পোশাকের ওপর তেমন কোনো নিষেধাজ্ঞাও নেই। এমনকি একটি সরকারি কমিটি ২০১২ সালে একটি প্রতিবেদন দিয়েছিল যেখানে বলা হয়েছিল বোরকা এবং মুখমণ্ডল আড়াল করার পোশাক নিকাব নিষিদ্ধ করা হলে তা হবে অসাংবিধানিক।

তবে এক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েছে। যেমন, জার্মানিতে ফুটবল মাঠে গিয়ে মুখমণ্ডল আড়াল করা বা ঢেকে রাখা নিষিদ্ধ। এর আগে ফ্রান্স, বেলজিয়াম এবং ইটালির কিছু শহরে বোরকা পরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

Reneta

অন্যদিকে, চিকিৎসক-রোগী গোপনীয়তার শর্ত ভঙ্গ করলে জার্মানিতে ডাক্তারদের কারাদণ্ড ও জরিমানা ভোগ করতে হয়।

মেইজেয়েরের নতুন প্রস্তাবে বলা হচ্ছে, কোনো রোগীর কোনো কর্মকাণ্ডে সন্দেহের উদ্রেক হলে চিকিৎসকদের উচিৎ হবে দ্রুত কর্তৃপক্ষকে তা জানানো। এই প্রস্তাবটি নিয়ে জার্মানির বামপন্থি রাজনীতিবিদ ও চিকিৎসকদের তরফ থেকে থেকে ব্যাপক সমালোচনা হচ্ছে।

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবে যা যা থাকছে:

— বোরকা নিষিদ্ধ করা

— জার্মানদের দ্বৈত নাগরিকত্ব ধারণ থেকে বিরত রাখা

— ২০২০ সাল নাগাদ ১৫ হাজার পুলিশ নিয়োগ দেয়া

— ট্রেন এবং পরিবহন কেন্দ্রগুলোতে আরও বেশি পুলিশ মোতায়েন করা

— চরমপন্থি প্রতিষ্ঠানগুলোর জন্য মসজিদগুলোতে অর্থায়ন করা আরও কঠিন করে তোলা

— বিদেশি ঘৃণা প্রচারকদের দেশ থেকে বিতাড়িত করা

— চিকিৎসক-রোগী গোপনীয়তার শর্ত শিথিল করা।

Jui  Banner Campaign
ট্যাগ: বোরকাহিজাব
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT