চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামিন পেলেন না দুদকের বরখাস্ত পরিচালক বাছির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, আদালত
A A
করোনা

চল্লিশ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগের মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছিরকে জামিন দেয়নি হাইকোর্ট।

তবে তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। এনামুল বাছিরের জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

এর আগে পুলিশের বরখাস্ত ‘ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে পরিচালিত দুর্নীতির অনুসন্ধানের প্রেক্ষাপটে দুদক পরিচালক বাছিরের সাথে ৪০ লাখ টাকা ঘুষ’ লেনদেনের অভিযোগে গত বছর ১৬ জুলাই বাছিরের বিরুদ্ধে মামলা করে দুদক।

পরে দুদক পরিচালকের পদ থেকে বাছিরকে সাময়িক বরখাস্ত করা হয়। গত বছর ২২ জুলাই রাতে ঢাকার দারুস সালাম এলাকা থেকে এনামুল বাছিরকে গ্রেপ্তার করে দুদকের একটি দল।

পরদিন বাছির জামিন আবেদন করলে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ তা নকচ করে তাকে কারাগারে পাঠান।

Reneta

সর্বশেষ গত ৫ জানুয়ারি বিচারিক আদালতে বাছিরের জামিন নাকচ হলে ৬ ফেব্রুয়ারি হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি। মঙ্গলবার সে আবেদনে জামিন না দিয়ে রুল জারি করেন হাইকোর্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খন্দকার এনামুল বাছিরদুদকহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক যুগ পর ইমন-নিরব, মধ্যমণি শাকিব!

পরবর্তী

নতুন বিনিয়োগের খবরে সূচকে বড় উত্থান

পরবর্তী

নতুন বিনিয়োগের খবরে সূচকে বড় উত্থান

ফাইল ছবি

সাগর-রুনি হত্যা: আইজিপি বললেন, দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি হবে

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT