চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামিনে মুক্ত জঙ্গিরা নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৬ অপরাহ্ণ ২৪, জুন ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন: জামিনে মুক্ত জঙ্গিরা নিবিড় নজরদারিতে রয়েছে। এমনকি যারা সাজা ভোগ শেষে এখন মুক্ত এবং সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন আটক রয়েছেন তারাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিবিড় নজরদারির আওতায় রয়েছেন। 

সোমবার জাতীয় সংসদে সরকার দলীয় সাংসদ মোয়াজ্জেম হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন: জঙ্গি দমনে আইনশৃঙ্খলা বাহিনী অনেকগুলো সফল অভিযান চালিয়েছে। যেকোনো ধরনের জঙ্গি সংক্রান্ত বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো তৎপর রয়েছে। জঙ্গি হামলা প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশে জঙ্গিবাদ দমনের সফলতা বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। এ ছাড়া গোয়েন্দা নজরদারি এবং আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে জঙ্গি আস্তানা, জঙ্গিদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার কার্যক্রম চলমান রয়েছে।

এছাড়া সরকারি দলের আরেক সাংসদ এম আবদুল লতিফের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: চলতি অর্থ বছরে এ পর্যন্ত সীমান্ত এলাকায় বিজিবি ৭২৮ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৪৩৫ টাকা মূল্যের চোরালানী পণ্য ও মাদক দ্রব্য আটক করেছে। সীমান্ত এলাক দিয়ে চোরাচালান রোধে বিজিবির সার্বক্ষনিক কার্যক্রম পরিচালনা, ব্যাপক তল্লাশী এবং নজরদারি বৃদ্ধির ফলে এটা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন: এসব চোরাচালানের সাথে জড়িত ২ হাজার ১৯৩ জনকে আটক করে মামলা দায়েরর মাধ্যমে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: বিজিবি চিহ্নিত ও তালিকাভূক্ত চোরাকারবারীদের ছবি সীমান্তের বিওপিসহ বিভিন্ন স্থানে সংরক্ষণের মাধ্যমে তাদের আন্ত:সীমান্ত অতিক্রম প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করছে।

এছাড়াও সীমান্তের স্পর্শকাতর এলাকা, চোরাচালানের রুট বিজিবি- বিএসএফ যৌথভাবে চিহ্নিত করে এলাকসমূহে বিজিবির জনবল বৃদ্ধি, টহল তৎপরতা জোরদার, ২৪ ঘণ্টা ডিউটি পোস্ট তৈরি করা হয়েছে। এরবাইরে বিজিবি-বিএসএফ দিন-রাত যৌথ সমন্বিত টহল পরিচালনা করছে।

ট্যাগ: আসাদুজ্জামান খানস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাসেলের বিশ্বকাপ শেষ, বদলি আমব্রিস

পরবর্তী

ছবিতে রোজ বোলের বাংলাদেশ

পরবর্তী

ছবিতে রোজ বোলের বাংলাদেশ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণে সাজা পাওয়া রাম রহিম প্যারোলে মুক্তি চান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পুশইন-সীমান্ত হত্যা বন্ধে বিজিবি’কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৩১, ২০২৬

ডেঙ্গু কেড়ে নিলো স্ত্রীকে, শোকের মধ্যেই ড্রামারের হার্ট অ্যাটাক

আগস্ট ৩১, ২০২৬

সাড়ে ৪ ঘণ্টার ম্যারাথনে প্রথমবার প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে এক মঞ্চে পুতিন-শি, কী বার্তা দিচ্ছে ২৫ বছরের এসসিও

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে আশ্বাস যুক্তরাষ্ট্রের

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT