চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াত-শিবির নেতাদের ধরতে বিশেষ অভিযান

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
৭:১৫ পূর্বাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

হরতাল অবরোধের নামে নাশকতার শতাধিক মামলার তদন্ত দ্রুততম সময়ে শেষ করে জামায়াত শিবির নেতাদের বিচারের মুখোমুখি করতে চায় পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর এলাকায় ফিরে আসা জামায়াত-শিবির নেতাদের গ্রেফতারে বিশেষ অভিযানে নামছে আইনশৃংখলা বাহিনী।

টানা অবরোধ ও হরতালের সময় রাজধানীজুড়ে পেট্রোল বোমা হামলা ও গাড়ি পোড়ানোসহ নাশকতা ঘটনায় দেড় শতাধিক মামলা হয় জামায়াত শিবির নেতা কর্মীদের বিরুদ্ধে। বিভিন্ন কারণে আটকে আছে একশরও বেশি মামলার তদন্ত। ঊচ্চ পর্যায়ের নির্দেশে এখন ওইসব মামলার তদন্ত শেষ করতে গিয়ে বিপাকে পড়েছে পুলিশ।

ডিএমপির মুখপাত্র মোঃ মনিরুল ইসলাম বলেন, জামাত-শিবির নাশকতার পরিকল্পনা করছিলো বলে তথ্য আছে। বিশেষ করে তারা ঈদের আগে গার্মেন্টস সেক্টরে নাশকতার পরিকল্পনা করেছিলো। এজন্য বিস্ফোরকও এনেছিলো। এর মধ্যে কয়েকজনকে বিস্ফোরকসহ গ্রেফতারও করা হয়েছে। বাকি নাশকতার চেষ্টাকারীদেরও খুঁজছে পুলিশ।

এরইমধ্যে পালিয়ে থাকা নেতা কর্মীরা এলাকায় ফিরেছে এমন গোয়েন্দা তথ্যে বিশেষ অভিযানের সিদ্ধান্ত নিয়েছে আইনশৃংখলা বাহিনী।

ডিএমপির মুখপাত্র আরও বলেন,‘ বেশ কয়েকজন আসামীকে গ্রেফতার করা হয়েছিলো। তাদের কেউ কেউ জামিনে আছে। অনেকেই পলাতক ছিলো, গ্রেফতার করা যায়নি। জানা গেছে এদের অনেকেই এলাকায় ঢুকছে। যেসব জামাত-শিবির নেতা-কর্মীর নামে মামলা এবং গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদের ধরতে মাঠে নামবে পুলিশ।

এলাকায় ফিরে জামায়াত-শিবির নেতা কর্মীরা যাতে নতুন করে নাশকতায় জড়াতে না পারে সেজন্য চলছে কড়া গোয়েন্দা নজরদারি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জামায়াতজামায়াত ইসলামীজামায়াত-শিবিরশিবির
শেয়ারTweetPin

সর্বশেষ

স্ত্রী-দুই সন্তানকে হত্যা করে পুলিশে ফোন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি গ্রেপ্তার

মে ১৯, ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে এখনো মিলছে না রুপালি ইলিশ

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি

মে ১৯, ২০২৬

প্রযুক্তি নির্ভর ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কোরবানীর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ ও বিশেষ ঋণ সুবিধা দেবে সরকার

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT