চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামালপুরে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৭

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৩ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৭
জনপদ, জামালপুর
A A

জামালপুরের সদর উপজেলার চন্দ্রা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ সাত জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরেকজন যাত্রী।

বুধবার সন্ধ্যা ছয়টার দিকে ফৌজদারি-চন্দ্রা সড়কের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশার চালক কম্পপুর এলাকার আবদুর রহিম, রেহান আলীর ছেলে সানোয়ার হোসেন, মোহাম্মদ আলীর ছেলে হোসেন আলী, ফরিদুল হক, জামালপুর সদর উপজেলার বাঁশচড়া এলাকার তৈয়ব আলীর ছেলে ইনতাজ আলী,  চন্দ্রা এলাকার মৃত শাহ আলমের ছেলে মীর হোসেন ও শাহপুর এলাকার আবদুল আজিজের স্ত্রী ছালেহা বেগম।

এই ঘটনায়  আহত আরেক ব্যক্তিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী জানায়, জামালপুর সদর উপজেলার চন্দ্রা রেলক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় ট্রেনটি চন্দ্রা রেলক্রসিং এলাকায় পৌঁছানোর সময় ব্যাটারিচালিত যাত্রীবাহী একটি অটোরিকশা রেলক্রসিং পেরোনোর চেষ্টা করে। এ সময় ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সানোয়ার নিহত হন।  আহত সাতজনকে হাসপাতালে নেওয়ার পথে আরও ছয় জনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

Reneta

এই ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রেনের ধাক্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাড়ি ফিরেছেন দিলীপ কুমার

পরবর্তী

হাতির প্যারেড

পরবর্তী

হাতির প্যারেড

ষোড়শ সংশোধনী বাতিলের আলোচনায় যা বললেন ‘উত্তেজিত’ রব

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT