চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামালপুরের চাষিরা দাম পাচ্ছে না টমেটোর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৬
কৃষি
A A

জামালপুরের টমেটোর ভরা মৌসুমে কাঙ্খিত দাম পাচ্ছেন না চরাঞ্চলের টমেটো চাষীরা। চরাঞ্চলের চাষীরা জানান, দূর দূরান্ত থেকে পাইকাররা আসতে না পারায় উৎপাদিত টমেটো বাজারজাত করতে পারছেন না তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মৌসুমে জামালপুর জেলার মেলান্দহ, ইসলামপুর, সরিষাবাড়ি, বকশীগঞ্জ ও সদর উপজেলার ভাটিগজারিয়া, টিকরাকান্দি, বালুরচর, ডোহাতলা ও কাদিয়ারচরের চরাঞ্চলে উন্নতজাতের টমেটো চাষ করা হয়েছে। ইতোমধ্যেই ক্ষেত থেকে টমেটো তোলা শুরু হয়েছে। টমেটোয় ভরে উঠেছে চাষীর বাড়ির আঙ্গিনা।

ক্ষেত থেকে টমেটো তোলার পর পাইকারের দেখা না পাওয়ায় বেকায়দায় পড়েছে চাষীরা। জামালপুরের এক টমেটো চাষী জানায়, একটা জমিতে যে পরিমাণ খরচ হয়েছে সে পরিমাণ খরচের টাকা উঠবে না।

পাইকারদের কাছ থেকে জানা গেছে, চরাঞ্চলের রাস্তাঘাটের অবস্থা ভালো না হওয়ায় চাহিদা থাকা সত্বেও এ অঞ্চলের টমেটো অন্য অঞ্চলে সরবরাহ করতে পারছেননা। স্থানীয় বাজারে প্রতি মণ টমেটো তিনশ থেকে সাড়ে তিনশ টাকায় বিক্রি হচ্ছে এক পাইকার বলেন, এখানকার রাস্তা দিয়ে আমরা বড় গাড়ি ঢুকাতে পারিনা। বড় গাড়ি আনতে গেলেই আমাদের রাস্তার সমস্যার কারণে ক্ষতিতে পড়তে হয়। কিছু দিন আগে একটি বড় গাড়ি রাস্তায় পালটি খেয়ে পড়ে যায় এতে অনেক টাকা লোকসান গুনতে হয়েছে।

জামালপুরের কৃষি বিভাগ জানিয়েছেন, চরাঞ্চলে উৎপাদিত সবজি বাজারজাত করতে সব ধরণের ব্যবস্থা নিচ্ছে সরকার। জামালপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. রফিকুল ইসলাম বলেন, এ অঞ্চলের চরাঞ্চলের সাথে জেলা শহরের যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো নয়। তবে আশার কথা যে, সরকার ইতিমধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য ব্যবস্থা গ্রহণ করছে। এ বছর জেলায় সাড়ে তিন হাজার হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামালপুরটমেটো
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT