চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবি সংকট: আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের একাংশের সংহতি

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৮:০০ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৭
শিক্ষা
A A

বিশ্ববিদ্যালয়ের ৫৬ শিক্ষার্থীর নামে দায়ের করা মামলা প্রত্যাহারসহ চার দফা দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ।

বুধবার বিকাল সাড়ে ৩টায় কলা ও মানবিকী অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে ‘সন্ত্রাস ও নিপীড়নের বিরুদ্ধে শিক্ষকবৃন্দ’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নৃবিজ্ঞান বিভাগের সভাপতি মির্জা তাসলিমা সুলতানা বলেন, ‘ বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট সমাধানে আন্দোলনকারী শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে মধ্যস্থতা করে সম্মানজনক সমাধানের পথ খুঁজতে থাকে শিক্ষক সমিতি। শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন। কিন্তু প্রশাসনের অনড় অবস্থান ও দোদুল্যমানতার কারণে এ উদ্যোগ ব্যর্থ হয়েছে।’

Banglabid

সরকার ও  রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, ‘আমরা দেখেছি প্রশাসন শিক্ষার্থীদেরকে আশ্বাস দিয়ে সে আশ্বাস রাখেনি। শিক্ষার্থীরা প্রশাসনের ওপর আস্থাহীনতায় ভুগছে। তাদের আন্দোলন এখন শিক্ষকদেরও আন্দোলন হয়ে গেছে। প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে আমরাও মাঠে আন্দোলনে নামতে বাধ্য হবো।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দর্শন বিভাগের অধ্যাপক এএসএম আনোয়ারুল্লাহ ভূঁইয়া, সহযোগী অধ্যাপক রাইয়ান রাইন, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস, সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাসান সুমন।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্যের বাসভবনে অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে এক জরুরি সিন্ডিকেট সভা চলছে। বিকাল ৩টার দিকে শুরু হয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত সিন্ডিকেট সভা চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Reneta

সড়ক দূর্ঘটনায় জাবির দুই শিক্ষার্থী নিহতের জেরে উপাচার্যের বাসভবনে ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগে গত ২৭ মে শিক্ষার্থীদের আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর পরিপ্রেক্ষিতে টানা তৃতীয় দিনের মতো প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলরত শিক্ষার্থীরা। বুধবার আন্দোলনের মুখে বিশ্ববিদ্যায়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধক্ষ্যসহ প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীরা তাদের কার্যালয়ে প্রবেশ করতে পারেননি। এর ফলে প্রশাসনিক কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের আন্দোলন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেখানে নেইমারের অভাব বুঝবেন মেসি-সুয়ারেজ

পরবর্তী

৫৫ বছর পূর্তিতে ঢাবির সাংবাদিকতা বিভাগে মিলনমেলা

পরবর্তী

৫৫ বছর পূর্তিতে ঢাবির সাংবাদিকতা বিভাগে মিলনমেলা

নেইমারকে মেসির আবেগঘন বিদায়ী বার্তা

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT