চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবি শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে মামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৪ অপরাহ্ন ২২, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, শিক্ষা
A A
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাকির হোসেন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে গেরুয়া গ্রামের ২৫০ জনকে আসামি করে আশুলিয়া থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার রাতে এ মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী।

সোমবার সকালে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রশিদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে ঘটনার বিচারসহ ছয় দফা দাবি আদায়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেবার পর এ মামলা করা হয়।

অন্যদিকে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে জোরপূর্বক ওঠা শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে শুরু করেছে। ডাইনিং-ক্যান্টিনসহ অন্যান্য আবাসিক সুবিধা বন্ধের মধ্যেই হলে অবস্থান করা শিক্ষার্থীদের সোমবার সকাল দশটার মধ্যে হল ছেড়ে যাবার নির্দেশ দেয়া হলেও তা মানেননি শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বলেছেন: আইন অমান্য করা শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Reneta

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় ক্যাম্পাস সংলগ্ন গেরুয়া গ্রামে শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের জের ধরে পরদিন শনিবার আন্দোলনে নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

একপর্যায়ে তালা ভেঙে বন্ধ থাকা হলগুলোতে প্রবেশ করে তারা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান জানান: শিক্ষার্থীরা ১৬টি হলের সবকটির তালা ভেঙে ফেলেছে এবং আটটি হলে অবৈধভাবে ৫ শতাধিক অবস্থান করছে।

হলে শিক্ষার্থীদের অবস্থান প্রসঙ্গে হল প্রভোস্ট কমিটির সভাপতি মোতাহার হোসেন বলেছেন: বিশ্ববিদ্যালয় নিজস্ব স্বায়ত্বশাসনের মধ্যে পরিচালিত হলেও রাষ্ট্রের সিদ্ধান্তের বাইরে গিয়ে হল খুলে দেওয়ার সুযোগ নেই।

কোভিড-১৯ মহামারিতে শিক্ষার্থীদের সুরক্ষায় সরকারি নির্দেশে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও ২০২০ সালের ১৯ মার্চ থেকে ক্লাস ও হল বন্ধ রয়েছে। তবে অনলাইন ক্লাস চালু রয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া বাজার এলাকার গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় জাবি শিক্ষার্থীরা। এতে প্রায় ৪০ জন আহত হয়। এখনও ওই এলাকায় দোকানপাট বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। যেকোন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে সেখানে।

Jui  Banner Campaign
ট্যাগ: জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়শিক্ষার্থীদের ওপর হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT