চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবি প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের দ্বিতীয় দফা আলোচনার শঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪২ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পে অপরিকল্পনা ও দুর্নীতির বিরুদ্ধে তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের সাথে আগামীকাল (বুধবার) বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্বিতীয় দফায় আলোচনায় বসার কথা রয়েছে।

তবে শাখা ছাত্রলীগের এক নেতার সাথে সদ্য সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ফোনালাপ ফাঁস এবং টাকা পাওয়ার বিষয়ে শাখা ছাত্রলীগের দুই নেতার বক্তব্যের পর পূর্ব নির্ধারিত আলোচনা হবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আধিকতর উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হলে হল নির্মাণের জায়গা ও মাস্টারপ্ল্যান নিয়ে শুরু হয় শিক্ষক-শিক্ষার্থীদের একাংশের আন্দোলন। পরে উন্নয়ন প্রকল্প থেকে উপাচার্য বিশ্ববিদ্যালয় শাখা ও কেন্দ্রীয় ছাত্রলীগকে দুই কোটি টাকা দিয়েছে এমন অভিযোগ ওঠার পর ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যনারে ক্যাম্পাসে আন্দোলন শুরু হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে এটি বানোয়াট ও ভিত্তিহীন কথা। আন্দোলনকারী ও প্রশাসনের কয়েক দফা আলোচনা শেষে গত বৃহস্পতিবার আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে দু’টি মেনে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আন্দোলনকারীদের অপর একটি দাবি ‘দুর্নীতির অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত কমিটি’ গঠনের বিষয়ে আইনি পরামর্শের জন্য তিন কার্যদিবস সময় নেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। সেই অনুযায়ী বুধবার সন্ধ্যায় দু’পক্ষের পূর্বনির্ধারিত আলোচনায় বসার কথা রয়েছে।

তবে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উন্নয়ন প্রকল্প থেকে ৪-৬ % দাবি করে- উপাচার্যের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ এবং ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সাথে শাখা ছাত্রলীগের নেতা হামজা রহমান অন্তর ও সাদ্দাম হোসাইনের উন্নয়ন প্রকল্পের টাকার ভাগ বাটোয়ারা নিয়ে একটি ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় আলোচনা- সমালোচনা।

এরই মধ্যে ২৫ লাখ টাকার ভাগ পেয়েছেন বলে সোমবার গণমাধ্যমকে জানান জাবি শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসাইন ও সহ-সভাপতি নিয়ামুল হাসান তাজ। তবে এ টাকা উন্নয়ন প্রকল্প থেকে দেওয়া হয়েছে না অন্য কোথাও থেকে দেওয়া হয়েছে তা তারা জানেন না বলে গণমাধ্যমকে জানিয়েছন। নিয়ামুল হাসান তাজ জানান, ঈদ সেলামি হিসাবে উপাচার্যের কাছ থেকে ছাত্রলীগে তার গ্রুপ ২৫ লাখ টাকা পেয়েছে।

Reneta

অপরদিকে টাকা পাওয়ার কথা অস্বীকার করে একে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়ের রানা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে টাকা ভাগ-বাটোয়ারার অভিযোগকে অস্বীকার করে একে উদ্দেশ্যপ্রণোদিত এবং পূর্ব পরিকল্পিত বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ফিরোজ উল হাসান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করতে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলছেন। তাদের বক্তব্য থেকে স্পষ্টত বোঝা যায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসনের সুনাম ক্ষুণ্ন করতে এমন বক্তব্য রাখছেন।

বুধবারের পূর্ব নির্ধারিত আলোচনা সম্পর্কে প্রক্টর ফিরোজ উল হাসান বলেন, আলোচনা অবশ্যই হবে, আলোচনার ব্যাপারে আমরা আশাবাদী। আশা করছি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে একটি ভালো সমাধান বের হবে।

‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ প্ল্যাটফর্মের অন্যতম সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান জানান, আমাদের দাবি সুনির্দিষ্ট। এখানে যে কিছু একটা হয়েছে এটা এখন পানির মতো পরিষ্কার। আমরা বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছি এবং সে দাবির ওপরই আছি। তবে বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের সাথে আমরা আলোচনায় বসবো কিনা এ ব্যাপারে আমাদের আরও একটু ভাবতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগজাবিজাবি উপাচার্যফোনালাপ ফাঁস
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT