জাবি উপাচার্যকে অপসারণের যুক্তি দেখিয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এর উপাচার্যকে অপসারণের দাবির যৌক্তিকতা তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের আচার্যের (রাষ্ট্রপতি) কাছে চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনের অন্যতম মুখপাত্র অধ্যাপক রায়হান রাইন।
‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনের এ মুখপাত্র বলেন: আমরা আজই আচার্যকে ফ্যাক্সের মাধ্যমে বর্তমান উপাচার্যকে অপসারণের যৌক্তিকতা জানাবো। উপাচার্যের দুর্নীতির বিষয়ে তাকে অবহিত করবো।
তিনি আরও জানান: আজ বিকেলে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের বৈঠকের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







