চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে ভর্তি পরীক্ষায় মেধা তালিকার চার শিক্ষার্থীকে গ্রেফতার

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
১০:৫২ পূর্বাহ্ণ ২৪, নভেম্বর ২০১৭
শিক্ষা
A A
চার শিক্ষার্থী গ্রেফতার, জাবি ভর্তি পরীক্ষার মেধা তালিকা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি সহায়তা নিয়ে মেধা তালিকায় স্থান করে নেওয়া চার শিক্ষার্থীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটককৃত চার শিক্ষার্থীরা হলেন, নেত্রকোনা সদর উপজেলার হিমাদ্রী সাহা, নেত্রকোণা খালিয়াজুরি উপজেলার রাশিদুল হাসান রাজন, রাজশাহীর বাঘা উপজেলার অলি আহমেদ এবং সাতক্ষীরা আশাশুনী উপজেলার খায়রুল ইসলাম।

ওই চার শিক্ষার্থী কৌশলে সাক্ষাৎকার পরীক্ষা পেরিয়ে ভর্তির যোগ্য হিসেবে বিবেচিতও হয়েছিলেন। বৃহস্পতিবার প্রত্যাশিত বিভাগে ভর্তি হতে গিয়ে শিক্ষকদের হাতে ধরা পড়েন তারা।

‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ) বিভিন্ন বিভাগে ভর্তি হতে গেলে হাতের লেখা পরীক্ষা করলে তাতে মিল না পাওয়ায় তাদের আটক করা হয়। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় পরীক্ষায় জালিয়াতির অভিযোগের মামলা দিয়ে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ নিয়ে প্রক্সি সহায়তা নেওয়ার অভিযোগে আটক পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। এদের মধ্যে অভিযুক্ত অনেককেই পুলিশে না দিয়ে কেবল লিখিত স্বীকারোক্তির দিয়ে ছাড় পেয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

বিষয়টি নিয়ে ইউনিটের ভাইভা বোর্ডের দায়িত্বে থাকা ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক শেখ আদনান ফাহাদ বলেন, ‘সাংবাদিকতা বিভাগের শিক্ষক হিসেবে ভর্তির ক্ষেত্রে আমরা বাড়তি সতর্কতার জন্য ভর্তিচ্ছুদের কাগজপত্র যাচাই-বাছাই করে থাকি। ভর্তি ফরমে স্বাক্ষর করার আগে ওএমআর শিটের হাতের লেখার সঙ্গে মিলিয়ে দেখার জন্য তাদের সাদা কাগজে লিখতে দেওয়া হয়। ওএমআর শিটের সঙ্গে তাদের কারও হাতের লেখা মেলেনি। তবে এদের সাথে সম্পৃক্ত ভর্তি জালিয়াতের মূল হোতাদের ধরতে পারলে ভালো হতো।’

তবে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের দায়িত্বে অবহেলা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এ বিষয়ে কয়েকজন শিক্ষক জানান, ভর্তি পরীক্ষা কেন্দ্রে এবং পরবর্তী সাক্ষাৎকার বোর্ডে যেসব শিক্ষক ছিলেন তারা যথাযথভাবে দায়িত্ব পালন করেননি। যার কারণে জালিয়াতি করা শিক্ষার্থীগুলো ধরা খায়নি।

এ বিষয়ে জানতে চাইলে বিষয়ে কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মোজাম্মেল হক বলেন, ‘কেউ অসুদপায় অবলম্বন করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোক তা আমরা চাই না। ডিন অফিসে অল্প সময়ে অনেক ভর্তিচ্ছুর সাক্ষাৎকার গ্রহণ করতে হয়। তাই আরও নিখুঁতভাবে যাচাই-বাছাইয়ের জন্য বিভাগগুলোকে যাবতীয় কাগজপত্র সরবরাহ করা হয়েছে।’

ট্যাগ: জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ভর্তি পরীক্ষায় জালিয়াতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিদেশিদের থেকে কতটা শিখছেন দেশিরা?

পরবর্তী

‘খুচরা জিনিসের’ প্রশ্ন তো ফাঁস হতেই পারে!

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘খুচরা জিনিসের’ প্রশ্ন তো ফাঁস হতেই পারে!

দুই রাজনীতিবিদের ছবি, একজন যুবক ও একজন বৃদ্ধ, উভয়ই পেশাদার পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শত্রুমিত্র বদল ও উভয় সংকটে বাংলাদেশের রাজনীতি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT